1 Answers
আমার নাম আবীর সূত্রধর, ইন্টারমিডিয়েট এর পর থেকে আমার ক্লাসমেটের সঙ্গেই আমার রিলেশন হয়,ও দাশ সম্প্রদায়ের , যদিও এই বর্ন ভেদ গুলো কেবলই কুসংস্কার মাত্র। আমরা দুজনেই খুব সিরিয়াস ছিলাম, তারপর ১ বছরের মাথায় ওর বাবা মারা যান, বড় ধাক্কা খেল ও, মা আর ছোট ভাই আছে। কিছুদিন পূর্বে ওর মা আমাদের ব্যাপারে জেনে যান, এখন ওকে খুব প্রেসার দিচ্ছেন বিয়ের জন্য।ইতোমধ্যে ছেলে পক্ষ দেখে গেছে, যদিও ওই ছেলের বিয়ে হয়ে গেছে । আমি ইতোমধ্যে ইঞ্জিনিয়ারিং পড়তেছি ৩য় বর্ষ প্রায় শেষ, ৯ম সেমিস্টার চলছে আর ইন্টার্নি করতেছি একটা কোম্পানিতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে।মূলত ওর জন্যই ইঞ্জিনিয়ার হওয়া বা পড়া, যাতে ওর মায়ের সামনে গিয়ে দাড়াতে পারি। এখন ওর মা জেনে যাওয়ার পর ওকে অনেক কথা বার্তা শোনায় এবং দিব্যি দেয় যে ও যদি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে বা আমার সাথে উনি কোনো সম্পর্কের কথা শোনেন তাহলে উনি মরে যাবেন। একথা শোনার পর ও আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়, ফোন বন্ধ এবং সব জায়গায় ব্লক। অথচ আমি জানি ও আমাকে মন থেকে ভালবাসে, কেবল মায়ের জন্য কিচ্ছু বলতে পারছে না, ওর মা কে ও বলছে উনি যাকে বিয়ে করতে বলবেন ও তাকেই বিয়ে করবে। এ দিকে আমি কখনও ওকে ছাড়া বাচার কথা কল্পনাই করতে পারিনা, তাহলে ওকে ছাড়া থাকব কিভাবে। আবার ওর মা খুবই গরম মেজাজের মানুষ। খুবই মানে খুবই। এমতাবস্থায় আমার কি করা উচিত বুঝে উঠতে পারতেছি না। কেউ কোন সৎবুদ্ধি দিতে পারলে হয়ত প্রিয় মানুষটাকে হারাতে হত না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy