1 Answers


★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
আল্লাহ পাক বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]
★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
নবী করিম (সাঃ) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
★ সিগারেট অপবিত্র জিনিস।
আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই।
আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
রাসূল (সাঃ) বলেন "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]
★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

3265 views

Related Questions