কোরআন সুন্নাহ এর প্রমাণ স্বরূপ সঠিক ব্যাখ্যা চাই?
1 Answers
অবশ্যই আমাদের রাসূল (স.) এর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে, কিন্তু এর সাথে মিলিয়ে আপনার দেয়া যুক্তিটা হাস্যকর এবং অজ্ঞানতার পরিচয়।
মহানবী (স.) প্রথমে আয়েশা (রা.) কে নয়, খাদিজা (রা.) কে বিয়ে করেন। তার বয়স ৪০ বছর ছিলো, তো সে হিসেবে আপনি বলতে চাইছেন আমাদেরও তাই করা উচিত নয় কি?!
অবশ্যই না, কেননা সহজভাবে বললে এটি মহানবীর আদর্শের তালিকায় পড়েনা এবং তিনি কখনো কাউকে এরকমটি করতে উৎসাহ দেননি। নিজের চেয়ে বয়সে বড় মহিলাকে বিয়ে করার অনুমতি আছে কিন্তু এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই।
তিনি ১১ টি বিয়ে করেছেন কেননা নবী-রাসূলদের ক্ষেত্রে বিবাহ বিষয়টি সাধারণের চেয়ে ভিন্ন, তার বেশিরভাগ স্ত্রীই গরীব পরিবারে জন্ম নেয়া কিংবা বিধবা।
আমরা তার মতো ১১ টি বিয়ে করতে পারবোনা কারণ কোরআন আমাদের সর্বোচ্চ ৪ টি বিবাহ করার অনুমতি দিয়েছে, আর কোরআনে উল্লিখিত কোনো আইন আমরা অমান্য করতে পারিনা।
...পবিত্র ও পছন্দনীয় নারীদের মধ্য থেকে দু'জন,তিনজন বা চারজনকে বিয়ে কর। কিন্তু যদি আশঙ্কা কর ন্যায় বিচার করতে পারবে না,তাহলে একটি মাত্র বিয়ে করবে...
(সূরা নিসা, আয়াত ৩)
এখানে লক্ষণীয় যে ৪ টি বিবাহ করার অনুমতি দিয়েই কোরআন থেমে যায়নি, বরং এটিই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেখানে একটি বিবাহ করার কথা উল্লেখ করা হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy