1 Answers
আপনার যদি একেবারেই প্রস্তুতি না থাকে তবে এই বছর পরীক্ষা না দিয়ে আগামী বছর পরীক্ষা দিন এবং তার জন্য এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিন। সময় গেলে সাধন হয় না। ২ বছর সময় নষ্ট করেছেন। এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও সময় নেই। তবে আপনার যদি কিছুটা পূর্ব প্রস্তুতি থাকে তবে এই বছর পরীক্ষা দিতে পারেন। এই বছর যদি পরীক্ষা দিতে চান তবে আর ১ মিনিট সময়ও নষ্ট করবেন না। এক সপ্তাহ সময়ের মধ্যে ১৪/১৫ টি বই, অর্থাৎ প্রতিদিন দুইটি করে বই পড়ে শেষ করা সম্ভব নয়। তাই বাজার থেকে ভালো মানের একটা টেষ্টপেপার কিনে গুরুত্বপূর্ণ কিছু স্কুলের টেষ্ট পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নগুলো সমাধান/মুখস্ত করুন এবং সৃজনশীল প্রশ্ন ( জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো মুখস্ত করুন) সম্পর্কে ধারনা নিন। এতে সম্পূর্ণ বই সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হবে এবং পরীক্ষায় কিছু প্রশ্ন কমন পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy