2 Answers
পোস্টমর্টেম বা ময়না তদন্ত করে অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয় অপরাধের সময়, ধরন ও কারন। সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান। পাওয়া যায় আসল অপরাধীদের। পাওয়া যায় মৃত্যুর কারণ। ন্যায় বিচার নিশ্চিত করতে ময়না তদন্ত আবশ্যিক একটা বিষয় যেটা পৃথিবীর সকল দেশেই বৈধ স্বীকৃত; তাই ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই এটা ইসলাম সমর্থন করে।
ময়না তদন্তের উদ্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে তাতে অস্ত্রপাচার করা, মরদেহ কাটা ছেড়া করা ইসলামী শরীয়া মতে বৈধ নয়। কারণ ময়না তদন্তের মাধ্যমে অপরাধের সঠিক কারণ বা রহস্য উদঘাটন করা নিশ্চিত নয়। আর এতে মূল রহস্য উদঘাটিত হলেও তাকে কেন্দ্র করে বিধান কার্যকর করা যাবে না যতক্ষণ না সাক্ষী বা সুনিশ্চিত লক্ষণ দ্বারা দোষী সাব্যস্ত হবে। উপরন্তু এতে লাশের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। আর শরীয়ত সমর্থিত প্রয়োজন ব্যতিরেকে লাশের প্রতি এরূপ আচরণ করা নিষিদ্ধ। সারকথা প্রচলিত ময়না তদন্ত ইসলামী শরীয়াত সমর্থন করে না। সূরা বনী ইসরাইল ৭০, মুসনাদে আহমদ হাদীস ২৪৭৮৩, আদদুররুল মুখতার ৩/১৪৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭, ইসলাম ও আধুনিক চিকিতসা ১৭৮
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy