2 Answers
কালিজিরা স্বাস্থের জন্য খুবই উপকারী একটি খাবার। কালিজিরা আমাদের দেহকে অনেক ধরনের ভয়ঙ্কর রোগ থেকে সুরক্ষা দিয়ে থাকে সন্তান প্রসবের পর কালিজিরা ভর্তা খাওয়ালে শিশু দুধ ঠিকমত পাবে। জ্বর, কফ, গায়ের ব্যথা দূর করার জন্য কালিজিরা যথেষ্ট উপকারী বন্ধু। এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। কালিজিরা কৃমি দূর করতে সাহায্য করে।নিম্ন রক্তচাপ বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া চুলপড়া কমাতে কালিজিরা তেল ব্যবহার করুন। প্রথমে চুলের গোড়ায় লেবুর রস ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। এবার মাথার স্ক্যাল্পে কালিজিরা তেল ম্যাসাজ করুন। চুলপড়া বন্ধ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy