আমার কি সিদ্ধান্ত নেয়া উচিৎ?
ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয়, মাত্র ১০ দিনের!
মেয়েটা আমাকে লাভ করে । আমি লাভ করি না। কারন আমরা সমবয়সী । এটা পরিবার কখনো মেনে নিবে না। আমি মেয়েটাকে Ignore করতে চাই কিন্তু মেয়েটাকে বোঝাতে পারছি না। আমাকে না পেলে সুইসাইড করার হুমকি পর্যন্ত দেয় !
আমি শুধু এই ভয়েই তাল মিলিয়ে যাচ্ছি । আমার এখন কি করা উচিৎ ? কি করলে মেয়েটা আমাকে ভুলে যাবে ?
3 Answers
আপনি বলছেন আপনাদের পরিচয় মাত্র দশ দিনের। আর দশদিনের মধ্যেই মেয়েটা আপনাকে এতটা ভালবেসে ফেলছে। এটা থেকে ১ টা জিনিস আন্তাজ করা যায়। তা হল প্রতারণা। আপনি তার বিষয়ে ভাল করে খোঁজ খবর নিন। আর সাথে ফোনে কথা বলে বুঝাতে পারেন। তবে সাক্ষাৎ করার দরকার নাই। প্রয়োজনে ব্লক মেরে দিন।
১০ দিনের প্রেম তাও আবার ফেইসবুকে, এটা আসলে লাভ লসের লাভ হবে, প্রেম ভালবাসার লাভ হওয়াটা একটু কষ্টসাধ্য ব্যপার।যাইহোক, আমরা কিছু বা অধিকাংশ পুরুষ ও মহিলা এমন আছি যারা জেনেই নিজেদের সর্বনাশ করি বা অন্যদের নাকানি চুবানী করায়।ভেঙে বলছি:
আপনি যেহেতু প্রস্তুতই নয়, তাহলে সেটাকে কোনভাবেই ঝুলিয়ে রাখার কোন মানেই হয়না, আজকেই যদি আপনাকে ভয় পেতে হয়, তাহলে ঐ মেয়েই ভবিষ্যতে কথায় কথায় বিভিন্ন উপায়ে আপনাকে ব্লাক মেইল করবে, ওহো বলে রাখি, ব্লাক মেইল কেবল পিস্তল ঠোকালেই হয়না তাতে বরং সব কিছু দিয়ে দিলে রেহায় পাবার পথ খোলা থাকে। কিন্তু মানসিক ব্লাক মেইল খুবই মারাত্বক আর সেটি কখনও শেষ হয় না।তাছাড়া এই ধরনের কাজ যারা করে তাদের কাছ থেকে আপনি সুখ আসা করতে পারেন না।একটু ভেবে দেখবেন, যে কারনেই হোক আজি এই পরিস্থিতেই আপনাকে নাটক করতে হচ্ছে, কিন্তু এভাবে নাটক করতে করতে একদিনতো আপনি সত্যিই সত্যিই ফেঁসে যাবেন, তখন চাইলেও আজকের মতো আর বের হয়ে আসতে পারবেন না।তাই দ্রুত সিধ্যান্ত নিন।হয হা, নয়তো না।যা হবার ছোট্ট করে আজকেই হোক বড় করে কালকে নয়। ধন্যবাদ।
ভাই এটা হচ্ছে ফাজলামি। মাত্র ১০ দিনে কখনো প্রেম ভালোবাসা হয় না। আর হলে ও এতটা গাঢ় হবে না যে আপনাকে ছাড়া সে বাঁচবে না। তাছাড়া সে আপনাকে আজ এ কথা বলছে। এর আগে যে অন্য কাউকে সে একথা বলেনি তার কি গ্যারান্টি আছে? কাজেই আপনি তাকে এভোয়েড করেন। তাকে বলে দেন যে আপনার পক্ষে তাকে আর ভালবাসা সম্ভব না। তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন। নাহলে একদিন আপনাকে পস্তাতে হবে।