1 Answers
ঢিল ছুঁড়লে কাচ ভেঙে যায় কিন্তু বুলট ছুঁড়লে পরিষ্কার একটা ফুটো হয়,এর কারণ নিচে ব্যাখ্যা করা হলোঃ বন্দুক থেকে ছোঁড়া বুলেট বা হাতে ছোড়া পাথরের ঢিল দুটোর মধ্যেই আছে গতিশক্তি ।গতি যত তীব্র হবে ভরবেগ ততই বেশি হবে ।তাই তুলনামূলক ভাবে পাথরের থেকে হালকা বুলেট যদি বেশি গতিসম্পন্ন হয়,তাহলে বুলেটের ভারবেগ বেশি হবে ।ঘন্টায় কয়েক শত কিলোমিটার বেগে বন্দুক থেকে ছোঁড়া বুলেট উচ্চ ভরবেগ নিয়ে কাচের জানালায় যখন ছুটে আসে তখন খুব সামান্য ভরবেগই কাচের স্পর্শে পরিবর্তিত হয় ।আবার ঘুরন্ত অবস্থায় থাকে বলে পরিষ্কার ফুটো করে বুলেট চলে যায় ।কিন্তু তুলনামূলক কম ভরবেগে যখন একটা ঢিল ছোড়া হয় তখন তার ভরবেগ অনেকটাই জানালার কাছে চলে যায় ।ধাবমান পাথরের শক্তি ছড়িয়ে পড়ে তার কেন্দ্র থেকে ।ছড়িয়ে পড়ে সেই সব জায়গায়,যেখানে পাথরের অণুগুলি তুলনামূলক দুর্বল ।ফলে ফুটো করে কাচের বাধা টপকাতে তো পারেই না বরং কাচটাকে ফাটিয়ে দেয় ।