1 Answers
আপনার হিসেব মোতাবেক প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা ১০০ ভাগ যদি অন্য কোন শারীরিক সমস্যা না থাকে। তারপরো কনফার্ম হতে আপনি বাজার থেকে প্রেগন্যান্সি স্ট্রিপ এনে আপনার স্ত্রীর প্রস্রাব পরীক্ষা করে শিওর হন। এজন্য সকাল বেলা একটি কাঁচের বাটিতে প্রস্রাব নিয়ে স্ট্রিপটি ডুবান বা ড্রপার দিয়ে তিন চার ফোটা প্রস্রাব স্ট্রিপটিতে দেন। এরপর তিন থেকে চার মিনিট অপেক্ষা করুন। যদি দুটি লাল বা বেগুনী দাগ দেখতে পান তাহলে প্রেগন্যান্ট। আর প্রেগন্যান্ট হলে আপনি যদি বাচ্চা না নিতে চান তাহলে তাড়াতাড়ি একজন গাইনি ডাঃ এর পরামর্শ নিন। কারো কাছে শুনে ঔষধ খাওয়াবেন না। এতে প্রাণ নাশের আশংকা আছে।
3517 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy