অনেকেই বলে থাকে কেউ যদি আত্মহত্যা করে তা হলে সে কোন দিন জান্নাতে যেতে পারবে না। তবে আত্মহত্যা কবিরা গুনা আর আল্লাহ ইচ্ছা করলে কবিরা গুনা মাফ করে দিতে পারেন। এ সম্পকে বিস্তারিত কেউ ব্যাখা করেন প্লিজ
4487 views

3 Answers

ইসলামের দৃষ্টিতে আত্দহত্যা ঘৃণিত কাজ। আত্মহত্যা হলো নিজে নিজেকে হত্যা করা। আল্লাহর দেওয়া প্রাণ ও আয়ুষ্কাল একটি বড় নিয়ামত এবং আখেরাতের জন্য নেক কাজ করার সীমিত অবকাশ। একে যারা স্বহস্তে খতম করে, তাদের ওপর আল্লাহর ক্রোধ আরোপিত হওয়া অবশ্যম্ভাবী। আত্দহত্যা মহাপাপ ও কবিরা গুনাহ। আত্দহত্যাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের দেশে ক্রমান্বয়ে আত্দহত্যার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা আত্দহত্যার দিকে বেশি ঝুঁকেছে। আত্মহত্যা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন- হে ঈমানদারগণ! তোমরা নিজেদের সম্পদ পরস্পর অন্যায়ভাবে ভক্ষণ কর না। ব্যবসায় পরস্পরের সন্তোষের মাধ্যমে হওয়া আবশ্যক। আর তোমরা নিজেদের হত্যা কর না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর দয়ালু। যে ব্যক্তি বাড়াবাড়ি ও জুলুমের মাধ্যমে এ কাজ করবে, তাকে আমি আগুনে পোড়াব। এ কাজ আল্লাহর পক্ষে খুবই সহজ (সূরাহ নিসা : ২৯৩০)। এ ব্যাপারে সহিহ বুখারিতে বর্ণনা করা হয়েছে, এক ব্যক্তি আহত হয়েছিল। সে আত্মহত্যা করলে আল্লাহতায়ালা বলেন, আমার বান্দা বড় তাড়াহুড়া করল। সে নিজেই নিজেকে হত্যা করল। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। (সহিহ বুখারি) অন্য এক হাদিসে বর্ণিত, হজরত সাবেত ইবনে দাহহাক নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো লোহার অস্ত্র দ্বারা আত্দহত্যা করে তাকে সে অস্ত্র দিয়েই দোযখের মধ্যে শাস্তি দেওয়া হবে। (মুসলিম ১ম খণ্ড) অন্য রেওয়াতে আছে- হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, যে ফাঁসি লাগিয়ে বা গলা টিপে আত্মহত্যা করে, জাহান্নামে সে নিজেই নিজেকে অনুরূপভাবে শাস্তি দেবে। আর যে বর্শা বিঁধিয়ে আত্মহত্যা করে। জাহান্নামে সে নিজেই নিজেকে বর্শা বিঁধিয়ে শাস্তি দেবে। (সহিহ বুখারি)। অন্য এক হাদিসে বলা হয়েছে, আর যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করে ওই বিষ পান করতে থাকবে এবং সেখানে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি পাহাড় থেকে নিক্ষেপ করে আত্দহত্যা করবে, সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে জাহান্নামের আগুনে পতিত হতে থাকবে, এভাবে সে ব্যক্তি সেখানে চিরকাল অবস্থান করবে। (মুসলিম ১ম খণ্ড) আল্লাহ আমাদের প্রত্যেককে এ ধরনের পাপকাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমীন।

4487 views

আত্মহত্যা মহাপাপ কিন্তু শাস্তি শেষে সে জান্নাতে প্রবেশ করতে পারবে (যদি ঈমান এনে থাকে), কেউ যদি বলে একেবারে চিরকাল জাহান্নামে থাকবে তাহলে সেটা ভুল।


তবে আত্মহত্যা একেবারে মাফ হওয়ার কোনো চান্স নেই, কেননা আল্লাহ তখনই কোনো কবিরা গুনাহ মাফ করবে যখন আপনি তওবা করে ক্ষমা চাইবেন।

এবার বলেন আত্মহত্যা করে তওবা কিংবা ক্ষমা চাইবেন কি করে?

4487 views

আপনি নিম্নের উত্তরটি দেখুন ঃ 

আত্মহত্যা ও আত্মঘাতী হামলা ইসলামে অমার্জনীয় অপরাধ। ইসলাম কখনো কোনোভাবেই আত্মহত্যা ও আত্মঘাতী হামলাকে অনুমতি দেয়নি। আত্মহত্যা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন ইসলামের দৃষ্টিতে আত্মহত্যাকারী ও আত্মঘাতী হামলাকারীর পরিণতি হলো জাহান্নাম। হাদিসের একটি বর্ণনায় রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গে জিহাদে অংশগ্রহণকারী এক আত্মঘাতী সাহাবিকে জাহান্নামি বলে ঘোষণা করেছেন।

আত্মঘাতী হামলা ও আত্মহত্যার বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ‘আর তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। মানুষের সঙ্গে সদাচরণ কর। নিশ্চয়ই আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা : আয়াত ৯৫) এ আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা আত্মহত্যাকে চিরতরে হারাম ঘোষণা করেছেন।



রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি আঘাতের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে বলেন, আমার বান্দা নির্ধারিত সময়ের পূর্বেই তার নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং আমি তার জন্য জান্নাত হারাম করলাম।’(বুখারি)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি লৌহাস্ত্র দ্বারা আত্মহত্যা করে জাহান্নামে তাকে লৌহাস্ত্র দ্বারা সর্বক্ষণ শাস্তি দেয়া হবে।’ (বুখারি)

কুরআন ও হাদিসের আলোকে বুঝা যায় যে, আত্মহত্যার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। আত্মহত্যা ও আত্মঘাতী হামলা থেকে বিরত থাকতে ইসলাম সম্পূর্ণভাবে নির্দেশ প্রদান করেছে। পরকালে আত্মঘাতী হামলাকারী ও আত্মহত্যাকারী ব্যক্তির ভয়বাহ শাস্তির কথাও সুস্পষ্ট করে বলা হয়েছে যে, নিঃসন্দেহে তারা জাহান্নামি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহর ভিত্তিতে আত্মঘাতী হামলা ও আত্মহত্যা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত ও বিধি-বিধানগুলো যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।



4487 views