স্মরণ শক্তি কমে যাচ্ছে?
আমার স্মৃতি শক্তি দিন দিন লোপ পাচ্ছে..আজকে যা করছি কালকে তা স্মরণ করতে কষ্ট হয়..অনের সময় হাতে মোবাইল রেখে মোবাইল খোজা শুরু করি..এক সপ্তাহ আগের কাজ একদম ই মনে থাকেনা ..বাজারের জন্যা আম্মো সবজি আনতে বললে বাজারে পৌছে আম্মো কোন কোন সবজি আনতে বলছে তা ভুলে যাই .আমি আমার স্মরণ শক্তি কিভাবে প্রকর করব.
ধন্যবাদ
2 Answers
স্মৃতি শক্তি উন্নত করার কয়েকটি কার্যকরী কৌশল: ১। রবিবসন এর নিয়ম: মনোবিজ্ঞানী রবিবসন স্মৃতিকে উন্নত করার জন্য ‘survey Q-3r’ এর আবিষ্কার করেন। যার মানে হচ্ছে, Question=প্রশ্ন কর, Read= পড়, Recite= আবৃত্তি কর Review= পুনরায় স্মরণ কর। এটি মেনে চললে মানুষের স্মৃতি শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। ২। গভীর মনোযোগ: গভীর মনোযোগ হলো স্মৃতি উন্নত করার একটি কৌশল। যে কোনো বিষয়বস্তু গভীরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে তা আয়ত্ব করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব। ৩। নিয়মিত অধ্যয়ন: নিয়মিত অধ্যয়ন করলে যেকোনো যে কোনো বিষয় সহজেই স্বরনযোগ্য হয়। ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধ হয়। ৪। সম্পুর্ন ও অর্থপুর্ণ শিক্ষা: আসম্পুর্ণ শিক্ষা বিস্মৃতির অন্যতম কারণ। সম্পুর্ন ও অর্থপূর্ণ শিক্ষালাভের মাধ্যমে তাদের স্বরণ শক্তি (Memory Power) বাড়াতে পারেন। ৫। সংকল্প: কোনো কিছু শিক্ষা করার সংকল্প (Determination) নিলে তা সহজে আয়ত্বে আসে। ফলে স্মৃতি উন্নত ও সমৃদ্ধ হয়। ৬। অনুশীলন: মনোবিজ্ঞানী ‘Stout’-এর মতে, ‘অনুশীলন এর মাধ্যমে স্মৃতি শক্তির উন্নইন ঘটে’। ৭। চিত্ত বিনোদন: চিত্ত বিনোদন যেমন-গান,খেলা, টিভি দেখা, ইন্টারনেট চালনা করা ইত্যাদি স্মৃতিকে উন্নত করতে সাহায্য করে। কারণ একটানা কোনো কিছু করলে ক্লান্তি ও অবসাদ আসে যা বিস্মৃতি শক্তি (Forgetting power)- কে বাড়িয়ে দেয়। ৮। ধ্যান: ধ্যান এর মাধ্যমে মানুষ তার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারে। ফলে ধ্যান স্মৃতি শক্তি বৃদ্ধি করার একটি পরীক্ষিত কৌশল। তাছাড়া নিয়মিত ধ্যান মানুষের মস্তিষ্ককেও শীতল রাখে ফলে কোনোকিছু মনে রাখা সহজ হয়ে যায়। (সংগৃহীত)
মানসিক সমস্যার কারণে স্মরণ শক্তি লোপ
পেতে শুরু করে, একজন সাইকিয়াট্রিস্টের
পরামর্শ অনুযায়ী ঔষধ ও নিয়ম কানুন মেনে
চলুন।
যে কোন কাজ করার আগে ছোট নোট বুকে
লিখে রাখবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy