শীতকালে কাশলে ও নাক ঝাড়লে নাক দিয়ে রক্ত পরে কেন?
1 Answers
নাক দিয়ে রক্ত পড়ার কারন: নাক দিয়ে রক্ত পড়ার কারনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি... ১) কোন কারন ছাড়া রক্ত পড়া: কারণ ছাড়া (Idiopathic) ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না... ২) নাকের সমস্যা: => আঘাত -সাধারণত: নাকে কোন ভোতা বস্ত্ত দিয়ে আঘাত করলে => বহিরাগত দ্রব্য- যেমন হাত দিয়ে নাক খোটার সময় => শ্বাসতন্ত্রের অসুস্থতা জনিত- যেমন নাকের সর্দি, সাইনোসাইটিস => নাকের কোন সমস্যা, যেমন পলিপ/টিউমার থাকলে => রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পরতে পারে => নাকের অপারেশন ৩) শারীরিক সমস্যা: => আঘাত => এলার্জি => প্রদাহ => উচ্চ রক্তচাপ => রক্ত স্বল্পতা/এনিমিয়া => রক্তে জমাট বাঁধার সমস্যা হিমফিলিয়া, লিউকোমিয়া ইত্যাদি => মাসিক-এর সময় এবং গর্ভাবস্থায় => এছাড়া ঔষধ যেমন-এসপিরিন, আইবুপ্রফেন সেবনের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে... @};- চিকিৎসা : Image => নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন...এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়... Image => অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়... => যদি এতেও বন্ধ না হয় তবে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন...অবস্থ্যা জটিল হলে বিশেষজ্ঞ রক্তের উৎস (Cauter) নির্নয় করে নাক প্যাক (ANS/PNS pack) দিয়ে রক্তক্ষরন বন্ধ করেন...মেডিক্যাল কারণে রক্ত ঝরলে তার চিকিৎসা করেন...নাকের পেছনের অংশ থেকে রক্ত ঝরলে রোগীর অবস্থা আশঙ্কা যুক্ত হতে পারে...সেক্ষেত্রে অনেক সময় রক্ত ধমনী External artery বেঁধে দেওয়া হয়...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy