1 Answers
হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য কাউকে ইনভাইট করতে হলে আপনাকে ওই গ্রুপের এডমিন হতে হবে। কিংবা আপনার কাছে ইনভাইটেশন লিংক থাকতে হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনভাইটেশন লিংক তৈরির সিস্টেম আছে। আপনি যদি এডমিন হন, তাহলে সহজেই লিংক তৈরি করতে পারবেন। এজন্য আপনি গ্রুপ ইনফো'তে যান। যেখানে মেম্বার এড করতে হয়, সেই প্লাস চিহ্নে ক্লিক করুন। উপরে দেখুন লেখা আছে, Invite Group Via Link ওখানে ক্লিক করে ইনভাইটেশন লিংক তৈরি করে নিন। এরপর সেটা বিভিন্ন জায়গায় শেয়ার করে মানুষকে ইনভাইট করতে পারবেন। ধন্যবাদ!
2812 views
Answered