বাম চোখ কাঁপা কি আসলেই কোনো অশুভ ইঙ্গিত?
4 Answers
নাউজুবিল্লাহ। এসব অশুভ মনে করা শিরকের অন্তর্ভূক্ত ও কাট্টা কুফরি।
এসব শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। পুষ্টিকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন। তাহলে এটি থেকে মুক্তি মিলবে।
আপনি যেগুলো মুরুব্বিদের কাছ থেকে শুনেছেন তা আসলে কুসংস্কার, এগুলোর কোন ভিত্তি নেই,আর আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পারেন।
আপনি বে ইলম মুরুব্বীদের মুখ থেকে শুনেছেন, কোন আলেমের মুখ থেকে শুনেন নি । এবং এই সমস্ত কুসংস্কার কুরান হাদীসেও নাই । এগুলো বিশ্বাস করবেন না বিশ্বাস করার কোন যুক্তিও নেই
এই কুসংস্কারের কোন ভিত্তি নেই তবে একটা ব্যাখ্যা আছে। আমরা যেহেতু জানি বাম চোখের পাতা লাফালে কোন অনিষ্ট হবার সম্ভাবনা থাকে তাই মানসিক ভাবে ঐ সময়টা একটু দুঃচিন্তাগ্রস্ত সময় কাটে এবং যার ফলে অনেক ধরনের অঘটনিয় দুর্ঘটনা ঘটে যেতে পারে অসাবধানতায় থাকার কারনে। এবং পরবর্তিতে সেই দুর্ঘটনার জন্য বাম চোখের পাতার লাফানোকেই দায়ী করি.........।
চোখের পাতা লাফানো একধরনের অসুখ। ডাক্তারী ভাষায় একে বলে 'মায়োকিমিয়া' (Myokymia)। মূলত পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। দুই-একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
এছাড়াও আরও কিছু কারন আছে চোখের পাতা লাফানোর। যেমনঃ
মানসিক চাপ: কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।
ক্লান্তি: পরিমিত ঘুমের অভাব বা অন্য কোন কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে। ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে।
দৃষ্টি সমস্যা: দৃষ্টিগত কোন সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়তে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে।
চোখের শুষ্কতা: কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে। আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে।
পুষ্টির ভারসাম্যহীনতা: পুষ্টির ভারসাম্যহীনতা চোখের পাতা লাফানোর একটি কারণ। বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবে এমনটি হতে পারে।
===সংগৃহীত বেশতো
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy