3 Answers

ফেসবুক সেটিংস এ গিয়ে নিরাপত্তা স্টেপ এ যান।সেখানে সবার নিচে লেখা রয়েছে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন।সেখানে গিয়ে OK করুন।

2951 views

যদি আপনার আইডি একেবারেই বাতিল তথা ডিলিট করে ফেলতে চান, তাহলে এখানে যান- https://m.facebook.com/account/delete এরপর পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। এক্ষেত্রে আপনার আইডি আর কখনোই ফিরে পাবেন না। উল্লেখ্য, এই পর্যায়ে ১৪ দিনের মধ্যে ফেসবুকে লগইন করারও চেষ্টা করা যাবে না। অন্যথায় এই ডিলেশন বাতিল বলে গণ্য হবে। আর যদি একাউন্ট ডিএক্টিভেট করে রাখতে চান, তাহলে এক্ষেত্রে এখানে যান- Settings & Privacy >> Security >> Account Deactivate এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে Continue এ ক্লিক করুন। ডিএক্টিভেট করার লাভ হল- আপনার ইচ্ছা হলে পুণরায় এই আইডিতে লগইন করতে পারবেন। তবে ডিএক্টিভেট থাকাবস্থায় কেউ আপনার আইডি দেখতে পারবে না।

2951 views

আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন- ডেস্কটপ ভার্সনঃ ১. প্রথমে যে আইডিটি ডিলেট করতে চান সেটাতে Log in করুন। ২. নিচে Setting এর উপরে‘Help’ এ ক্লিক করুন। ৩. তারপর বামপাশে আবার কতগুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে ‘Editing Your Account’ এ ক্লিক করুন। ৪. এরপর যে অপশনগুলো আসবে সেখান থেকে ‘Deactivating, Deleting & Memorizing Accounts’ অপশনে ক্লিক করুন। ৫. এবার ডানপাশে ‘Deactivating Account’, ‘Deleting Account’ এবং ‘Memorizing Account’ নামে তিনটি মূল শিরোনামের অধীনে কতগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে ‘Deleting Account’ শিরোনামের অধীনে “How do I permanently delete my account?” অপশনটিতে ক্লিক করুন। ৬. তারপর কতগুলো লেখা আসবে লেখাগুলো ভালোভাবে পড়ে দেখুন, যদি আপনার একাউন্টটি স্থায়ীভাবে ডিলেট করার মনস্থির করে থাকেন তাহলে নীল রঙ্গে হাইলাইট করা ‘Let us know’ তে ক্লিক করুন। ৭. তারপর ‘Delete My Accont’ এ ক্লিক করে কনফার্ম করুন। ৮. এরপর একটি পপ-আপ উইন্ডো আসবে, সেখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড এবং সিকিউরিটি চেক দিয়ে ‘Submit’ এ ক্লিক করুন। ব্যাস, ৯০ দিনের মধ্যে আপনার ফেসবুক একাউন্টটির সব তথ্য চিরতরে মুছে যাবে যা আর কোনভাবেই ফিরে পাওয়া যাবে না, তবে আপনি যাদেরকে ইনবক্সে মেসেজ দিয়েছেন সেইসব তথ্য আপনার আইডি থেকে মুছে গেলেও তাদের আইডিতে রয়ে যাবে। সুতরাং কোন একাউন্ট ডিলেট করার মত সিদ্ধান্ত নিতে আবেগের বশবর্তী হয়ে নয়, সব কিছু ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, যে আইডিটা একবার আপনি ডিলেট করবেন পরে যদি এর কোনকিছু দরকারও হয় তা আর কোনভাবেই ফিরে পাবেন না।

2951 views

Related Questions