গোলাপ ফুল?

গোলাপ ফুল গাছ কিভাবে পরিচর্চা করতে হয়..???

কিভাবে তারাতারি বড় করা যাবে এবং বেশি ফুল ফুটানো যাবে..???

কেউ জেনে থাকলে জানাবেন।

3074 views

2 Answers

গোবর, সরিষার পচা খৈল, টিএসপি, পটাশ, হাড়ের গুঁড়া এসব সার গোলাপের জন্য উপকারী। এগুলোর পাশাপাশি তরকারির খোসা ব্যবহার করা যায়। গোলাপে নভেম্বর মাস ছাড়া যথাসম্ভব ইউরিয়ার ব্যবহার (টবের গাছের ক্ষেত্রে) পরিহার করা উচিৎ। সাধারণত এক মাস পর পর সার দেয়া ভালো। শীতের ঠিক পরেই অর্থাৎ মার্চের শেষে বা এপ্রিলের প্রথম দিকে টবের উপরের ৮ সেঃমিঃ ১০ সেঃমিঃ মাটি তুলে দিয়ে খালি জায়গায় পচা গোবর সার দিয়ে দিলে ভালো ফুল হয়। এছাড়া গোবর ও সরিষার খৈল ৪-৫ দিন পানিতে পচিয়ে তরল করে মাসে ১ বার ব্যবহার করা যায়। ছোট মাছপঁচা পানি গাছের গোড়ায় দেয়া যায়। দুর্বল গাছে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হিসাবে ইউরিয়া মিশিয়ে সকাল বিকাল কয়েকদিন পাতায় স্প্রে করলে গাছ দ্রুত তাজা হয়। কিন্তু তাজা/সুস্থ গাছে অযথা ইউরিয়া স্প্রে করা উচিৎ নয়, এতে দ্রুত ফুল দেবার ক্ষমতা কমতে থাকে। গোলাপের টব খোলামেলা আলো বাতাসপূর্ণ স্থানে রাখতে হবে যাতে সকালের সূর্য কিরণ পায় এবং প্রায় ৬-৮ ঘণ্টা সূর্যের আলো পায়। গোলাপ গাছটিতে যাতে চারিদিক হতেই আলো পড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে। না হলে গাছটি কেবল আলোর দিক দিয়েই বাড়বে। এজন্য টবসহ গাছটি মাঝে মাঝে ঘুরিয়ে দেয়া ভালো। টবের আকার নির্ভর করে যে গোলাপের চাষ করা হবে তার জাতের উপর। ছোট জতের জন্য ৮ ইঞ্চি টবই যথেষ্ট, হাইব্রিড-টি ও ফ্লোরিবান্ডার জন্য ১০-১২ ইঞ্চি বা আরো বড় টব ব্যবহার করতে হয়। তবে প্রথম বছর যে আকারের টবে গাছ বসানো হবে ২/৩ বছর পর বড় আকারের টবে গাছ স্থানান্তর করলে বড় আকারের বেশী ফুল পাওয়া যায়। লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় পানি দাঁড়িয়ে না যায়। পাশাপাশি টবের গাছ কখনই শুকিয়ে যেতে দেয়া যাবে না। বেশি গরমে প্রয়োজনে সকালে ও বিকালে ২ বার পানি দিতে হবে অথবা মালচিং করে নিতে হবে। মৃত ও রোগাক্রান্ত ডাল অপসারনের জন্য, গাছের উপযুক্ত আকৃতি প্রদানের জন্য, প্রতিটি ডালে ফুল আসবার জন্য এবং প্রয়োজনীয় রোদ পাবার জন্য গোলাপ গাছ নিয়মিত ছাটাইয়ের প্রয়োজন হয়। গাছের ফুল দেয়া শেষ হলেই গাছ ছেঁটে দিতে হবে। নিয়মিত গাছ ছাঁটাই করলে বেশী ও বড় আকারের ফুল পাওয়া যায়।

3074 views Answered
আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন।।। 
3074 views Answered

Related Questions

Next steps