অনার্স প্রোফেশনাল কোর্স কি।বিস্তারিত বলেন।আর এর নিয়ম টা কি।আর কত খরচ।জ্ঞানিরা উত্তর দিন?
1 Answers
জাতীয় বিশ্ববিদ্যালয় এক শিক্ষাবর্ষে ৩টি কোর্সে ভর্তির বিজ্ঞাপন/সার্কুলার দিয়ে থাকে।
১. অনার্স → yearly system
২. প্রোফেশনাল (বিবিএ) → semester system
৩. ডিগ্রী
#আবেদন :
তিনটি কোর্সেই আবেদন করা যাবে। তিনটি কোর্স আলাদা ভাবে সার্কুলার দেয়। যার মধ্যে অনার্স ও প্রোফেশনালের সার্কুলার দেয়া হয়েছে। অনার্সে আবেদন করার সময় শেষ, প্রোফেশনালে আবেদন করার সময় ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডিগ্রীর আবেদন চলবে ২০ ডিসেম্বর থেকে ১৬ ই জানুয়ারি পর্যন্ত।
#মান :
এই তিনটির মধ্যে অনার্সের মান সবচাইতে ভালো। তারপর প্রোফেশনাল। সবার শেষে ডিগ্রী।
#মেয়াদ:
অনার্স ও প্রোফেশনাল উভয়ই ৪ বছর মেয়াদী। ডিগ্রী ৩বছর মেয়াদী।
#জব:
অনার্স ও প্রোফেশনাল কোর্স শেষ করার পর BCS ছাড়াও সব জায়গায় চাকুরীর জন্য আবেদন করা যায়। কিন্তু ডিগ্রী কোর্সের ক্ষেত্রে মাস্টার্স শেষ করার পর এই সুযোগ গুলো পাবে।
#খরচ :
প্রোফেশনাল কোর্স করার জন্য বেশি টাকা (২ লক্ষ) খরচ করতে হয়। কারন শুধুমাত্র বেসরকারি কলেজ গুলোতে প্রোফেশনাল কোর্স করতে হয়।
বি:দ্র: যে কোন একটি কোর্সে ভর্তি হওয়া যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy