লেবু গাছের গোড়ার দিকে ছাল ছিলানো হয় কেন?

আজ এক লেবু বাগানে দেখলাম কিছু লেবু গাছের গোড়ার দিকে অনেকখানি ছাল ছিলানো। এটা কেন করা হয়েছে? বিস্তারিত বলবেন।
2917 views

3 Answers

কলম করে নতুন চারা তৈরি করার জন্য ।

2917 views Answered

আপনি যে গাছগুলো দেখেছেন ওগুলো লেবু গাছের কলম, কারন কলম করতে হলে যে ডালে কলম করা হবে ওই ডালের ছাল তুলে ফেলে দিতে হয়, যখন ওখান থেকে শেকড় দেয় তখন ছাল তোলা জায়গাটার একটু নিচ থেকে কেটে ফেলে ।আপনি ওই ছাল তোলা জায়গাটাই দেখেছেন ।

2917 views Answered

য‌দি কোন ডাল বা শাখার গোড়ায় ছাল উঠা‌নো হয় তাহ‌লে বুঝ‌বেন ওটা কলম করার জন্য করা হ‌য়ে‌ছে । কিন্তু এখা‌নে লক্ষনীয় বিষয় যে অাপ‌নি ব‌লে‌ছেন গা‌ছের গোড়ায় ছাল উঠা‌নোর কথা। এ‌টি মুলত করা হয় বি‌শেষ ক্ষে‌ত্রে যখন গা‌ছের স্বাস্থ্য ভাল থাকার পরও ফল দেয় না এবং এটা‌কে ব‌লে রিং‌গিং। এ‌তে গা‌ছের তৈরী কৃত খাদ্য মা‌টির নি‌চে যে‌তে পা‌রে না ফ‌লে গাছ ফল দেয়া শুরু ক‌রে। ক‌য়েক‌দিন পর অবশ্য সে কাটা ছাল পুরন হ‌য়ে যায়।

--------------

কৃ‌ষি‌বিদ রাজ্জাক

বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়

ময়মন‌সিংহ

2917 views Answered

Related Questions

Next steps