হাতের চামড়া ওঠা বন্ধের জন্য কোন ক্রীম ব্যবহার করবো?
আমার বছরে দুই-তিন বার হাতের চামড়া ওঠে। গরম ও শীত উভয় সময় । এটা বন্ধের জন্য কোন ক্রীম ব্যবহার করবো?
3372 views
4 Answers
হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন।
পায়ের জন্য মধু, গ্লিসারিন, লেবুর রস ও ঘৃতকুমারীর রস একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
সয়াবিন গুঁড়া হাত ও পায়ের জন্য খুবই ভালো। বাজার থেকে সয়াবিন কিনে কড়াইয়ে তেল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে গুঁড়া করে সেটা দিয়ে হাত ও পা ধুতে পারেন। এটা পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজারের ভূমিকা রাখে। এভাবে হাত-পা পরষ্কার রাখলে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করলে চামড়া উঠা বন্ধ করা যায়।
সংগৃহীতঃবেশতো
3372 views
Answered
আপনি বিস্ময়ের এই উত্তরটা দেখতে পারেন। এখানে অনেক তথ্য আছে। https://www.bissoy.com/qa/300872/
3372 views
Answered
আপনি "অলিভ অয়েল" ব্যবহার করতে পারেন| প্রতিদিন ২/৩ বার ব্যবহার করতে হবে|এটি হাতের শুষ্কতা দুর করে|এটি হাতকে নরম করে ফলে হাতের চামড়া উঠা বন্ধ হয়ে যাবে|রাতে শুবার আগে ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন| আশা করি নিশ্চিত সুফল পাবেন
3372 views
Answered