3 Answers
খুব ছোট্ট করে একটা উত্তর দিচ্ছি । আপনাকে যথা সম্ভব তাকে এড়িয়ে চলা উচিৎ । পারলে এখনি আপনি সিমটা বন্ধ করে ফেলুন এবং সে যে নাম্বার টা সে না জানে সে রকম কোন সিম ব্যবহার করুন । আর আপনি তার সাথে দেখা করে বুঝাতে পারেন যে সে এখন বিবাহিত , এবং সে যেন আপনাকে ভুলে যায় নাহলে তার জীবন এবং আপনার উভয়ের জীবনেই দুঃখ দেখা দেবে । তাই আবারো বলছি আপনি তার থেকে দূরে থাকুন এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিন না হলে...তার বিবাহিত তথা পারিবারিক জীবনে দুঃখ , কষ্ট দেখা দিতে পারে ।
ধন্যবাদ ।
যদি অাপনি তাকে সত্যিই ভালবাসেন তাহলে তাকে এড়িয়ে চলাই বেষ্ট হবে।সে এখন অন্য কারো ঘরের বউ অাপনার অাবার তার সাথে যোগাযোগ করার জন্য তার জীবনে ঝড় ওঠতে পারে।অাপনি যদি না চান যে সে অসুখী হউক তাহলে তাকে এড়িয়ে চলুন।কিছুদিন হয়ত সে কষ্ট পাবে পরর্বতীতে সব ভুলে যাবে।
ভাই সর্বপ্রথম আমিও আল্লাহর কাছে আপনার মনোবল বৃদ্ধির দোয়া করছি। সত্যি এসময়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।কিন্তু আপনাকেও হতে হবে কঠিন থেকে কঠিন।আপনার মনেও প্রচুর মায়া-ভালোবাসা থাকতে পারে,তবুও আপনাকে নিতে হবে একটি সঠিক সিদ্ধান্ত।ভালোবাসার অনেক অর্থ,নাম রয়েছে।ভালোবাসার আর এক নাম ত্যাগ,ভালোবাসার আর এক নাম ভালোবাসার মানুষের তৃপ্তিতেই আপনার তৃপ্তি।আপনি তো ভালোবাসার মানুষটিকে পেলেন না,তার থেকে হয়তো আপনি সুখটা পেলেন না।কিন্তু আপনি এক পবিত্র সুখের অনুভব করতে পারেন,তাকে ভাল দেখে,শুধু দেখে নয় ভালো রেখেও।সে জন্য আপনি তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিন।কোন অনাকাঙ্ক্ষিত কারণেও যদি যোগাযোগ হয়ে যায়,তাকে বেশি বুঝাতে যাবেন না,বরং এড়িয়ে চলুন,তার মনে আপনার জন্য যতই ঘৃণা আসুক।আপনার অন্তরে তার জন্য একফোটাও ভালোবাসা রয়েছে তা তাকে বুঝতে দিবেন না।যদি দেন তাহলে আপনাকে সে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে।সে যদি সব কিছু ভুলে নিজ স্বামীর সব বিষয়ের প্রতি যত্নবান হতে পারে,সেও সুখী হবে,আপনিও। ধন্যবাদ!!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy