ঈদ বা ইসলামিক উৎসব বাংলাদেশ পরে করে কেন?
ভাই আমার যানতে ইচ্ছে হয় বাংলাদেশ থেকে মালায়সিয়ার সময় দুই ঘন্টা আগে।
সৌদি বাংলাদেশ থেকে ৪ ঘন্টা পিছে।
মালায়সিয়া থেকে সৌদি ৬ ঘন্টা পিছে।
আমার প্রশ্ন হচ্ছে, মালায়সিয়া এবং সৌদি এর মাযে বাংলাদেশ।
কিন্তু ধর্মীয় উৎসব বাংলাদেশ পরে করে কেন?
পারলে কোরআন হাদিস দিয়ে বলবেন।
1 Answers
ধর্মীয় উৎসবগুলি চাঁদ দেখার উপর নির্ভরশীল যেটা সরকারী ক্যালেন্ডারে স্পষ্ট উল্লেখ থাকে আর পৃথিবীর সকল দেশ এটাই অনুসরন করে।
“তোমরা (রমজানের) চাঁদ দেখে রোজা শুরু করবে এবং (ঈদের) চাঁদ দেখেই রোজা ছাড়বে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং চাঁদ দেখা না যায় তাহলে মাসের ৩০ দিন পূর্ণ কর।” (সহিহ বুখারি ১/২৫৬)
এখানে চাঁদ দেখা বলতে স্থানীয় অধিবাসী ও প্রশাসন স্বচক্ষে চাঁদ দেখাকেই বোঝানো হয়েছে । অন্য কোন দেশের সময় অনুযায়ী যদি ঈদ বা অন্যান্য অনুষ্ঠান নির্ধারন করা হয় তাহলেতো সেই সকল দেশের সময় অনুযায়ী নামাজ-রোজা পালন সহ সকল কাজও করতে হবে কিন্তু সেটা কি সম্ভব?
মধ্যপ্রচ্যের তুলনায় বাংলাদেশে যেমন ঈদ পরে হয় তেমনি আবার পশ্চিমে আমেরিকা মহাদেশে 1দিন আগে হয় তাই কোন দেশের সাথে অপর দেশের কোন তুলনা চলে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy