কয়েকটা দেশাত্তবোধক গানের নাম বলতে পারবেন?
প্রতিযোগিতায় গাওয়ার জন্য কয়কটা দেশাত্তবোধক গানের প্রয়োজন। অনুগ্রহ করে বলবেন, আমি যেকোনো দেশাত্তবোধক গান গাইতে পারবো। আমার শুধু নামের প্রয়োজন।।
6 Answers
এই পদ্মা এই যমুনা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্দরা, এই দুইটা থেকে যেকোনো একটা গাইতে পারেন.. খুব সুন্দর দেশাত্মবোধক গান
"সালাম সালাম হাজার সালাম"শিরোনামের এই দেশাত্বকবোধক গানটি গাইতে পারেন।গানটি আমারও অনেক ভাল লাগে।ধন্যবাদ!
প্রতিযোগিতায় আপনি নিচের দেশাত্ববোধক গানগুলো গাইতে পারেন।
১। ও আমার দেশের মাটি
২। জন্ম আমার ধন্য হল
৩। আমি দাম দিয়ে কিনেছি বাংলা
৪। ও আমার বাংলা মা তোর
তবে আপনার পূর্বের প্রতিযোগিদের গাওয়া গানগুলো বাদে অন্য একটি সুন্দর গান পরিবেশন করার চেষ্টা করুন। আশা করি ভাল করবেন।
♫♪মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা। যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি।। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি― মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।। এই গানটি গাইতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy