1 Answers
মেয়টি বোধ হয় আপনাকে ভালবাসে, আপনার সাথে
সারাজীবন কাটাতে চাই তাই সে আপনার দিকে একটু
বেশিই নজর রাখে।
যদি নিম্নোক্তো লক্ষণ গুলো তার মধ্য দেখেন তাহলে
বুঝবেন সে আপনাকে ভালবাসে
১। আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই মেয়েটি খুব সচেতন ভাবেই সাজগোজ করে আসে এবং ‘না’ বলে না। তখন বুঝবেন কিছু আছে তার মনেও।
২। নিরিবিলিতে থাকলে মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলবে, চোখের দিকে তাকালে বুঝবেন, তার শারীরিক ভাষা কিছু একটা প্রকাশ করছে।
৩। আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি, দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গার সৃষ্টি হয়েছে।
৪। বারবার কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে। তখন বুঝবেন আপনাকে সে বিশাস করে। স্বস্তি বোধ না করলে তা কখনোই বলত না।
৫। আলতো করে আপনাকে স্পর্শ করবে, বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে।
৬। মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারও হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এ-ও প্রেমেরই লক্ষণ।
৭। মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়। রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। এ ভালোবাসা ছাড়া আর কি!
৮। ‘আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে?’ যদি কখনও এমন প্রস্তাব পান, ষোলআনার ওপর আঠারোআনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy