2 Answers
পোস্ট অফিসে টাকা লেনদেন করা একশত ভাগ নিরাপদ তাই আপনি যে কোন প্যাকেজে এ্যাকাউন্ট করে টাকা রাখতে বা উত্তোলন করতে পারবেন।আপনি ফিক্সট ডিপোজিট ও কারেন্ট ডিপোজিট দুটোই করতে পারবেন।
পোষ্ট অফিস ব্যাংকিং
চিঠিপত্র আদান প্রদানের মাধ্যম হলেও পোষ্ট অফিসে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এখানে সঞ্চয়ী হিসাব ছাড়াও বিভিন্ন ধরনের এপিএস ও ডিপিএস চালু রয়েছে। এপিএস এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র চালু রয়েছে। একক এবং দ্বৈত নামে ৫০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ব্যবস্থা রয়েছে। পারিবারিক সঞ্চয়পত্রে ১ লাখে মাসে ৯৮০ টাকা এবং প্রতিরক্ষা সঞ্চয়পত্রে ১ লাখে ৯৫০ টাকা লভ্যাংশ পাওয়া যায়। এসব সঞ্চয়পত্রের মেয়াদ ৩ থেকে ৫ বছর হয়ে থাকে। মাসিক, ত্রৈমাসিক, ষাম্মাসিক হিসেবে লভ্যাংশ উত্তোলনের ব্যবস্থা রয়েছে। মেয়াদান্তে পুরো টাকা ফেরত পাওয়া যায়। এছাড়া ডিপিএস-এ ১০০ টাকা থেকে ৫০০ টাকা হারে মাসিক ভিত্তিতে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ডিপিএস-এ ৫ বছর ও ১০ বছর মেয়াদী স্কীম রয়েছে। মেয়াদান্তে লভ্যাংশ সহ মূল টাকা ফেরত পাওয়া যায়।
এছাড়া সেভিংস একাউন্টে ৬% হারে লভ্যাংশ পাওয়া যায়।