দরখাস্ত লিখব কি ভাবে?

কিছু দিন আগে আমার কলেজ এ অনুষ্ঠিত হয়ে গেল hsc টেস্ট পরিক্ষা। আমি অসুস্থতার জন্য একটি পরিক্ষায় অংশ গ্রহন করতে পারিনি। ৭ টা পরিক্ষার মধ্যে ৬ টা পরিক্ষা দিতে পেরেছি। অধ্যক্ষের এর কাছে বিষয় টি জানতে চাইলে তিনি একটি দরখস্ত জমা দিতে বললেন। কি ভাবে উক্ত দরখাস্ত /আবেদন পত্র লিখব ও বিষয় টা কিভাবে লিখব? কেউ জানালে খুশি হব। আমার ডায়েরিয়া হয়েছিল যা ১ দিনে সেরে গিয়েছিল। ফলে মেডিকেল সার্টিফিকেট নেই। **ধন্যবাদ**
20312 views

1 Answers

অভিভাবকের স্বাক্ষর সহ দরখাস্ত জমা দিলে অসুস্থতার মেডিক্যাল সার্টিফিকেট প্রয়োজন হয় না। আপনার দরখাস্তটি নিচে দেখুন: *০৬ই ডিসেম্বর, ২০১৬* অধ্যক্ষ,* (কলেজের নাম) , *(কলেজের ঠিকানা) । *বিষয়: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনের সুযোগদানের আবেদন। *জনাব, *যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। এই মর্মে জানাচ্ছি যে, আমার নির্বাচনী পরিক্ষা চলাকালীন সময়ে গত __/__/____ ইং তারিখে আকস্মিক শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ার দরুণ আমি __/__/____ ইং তারিখে অনুষ্ঠিত ___ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নি। *এমতাবস্থায় উপর্যুক্ত বিষয়টি বিবেচনায় এনে আমাকে ২০১৭ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদান করলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল সুনাম অক্ষুণ্ন রাখতে সদা সচেষ্ট থাকব। *তাই, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমাকে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনের সুযোগদানে বাধিত করবেন। *(এখানে আপনার পূর্ণ নাম, শ্রেণি, ক্রমিক নং, অভিভাবকের স্বাক্ষর ও তারিখ উল্লেখ করবেন) [* চিহ্নিত স্থানে লাইন ব্রেক দিবেন]

20312 views Answered

Related Questions

Next steps