2 Answers
না, সম্ভব না।
তবে আপনি যদি ম্যাসেজ Archived (আর্কাইভড) করে রাখেন, তাহলে ইনবক্স থেকে ডিলেট হলেও সসেটা দেখতে পাবেন।
হ্যাঁ ডিলিট করা মেসেজ ফেরত পাওয়া সম্ভব। এজন্য যা করতে হবে ১. প্রথমে Facebook এর Settings গিয়ে General অপশনে ক্লিক করুন। ২. General Settings অপশনটি ওপেন হবার পর নিচের দিকে দেখতে পাবেন Download a copy of your Facebook data! এই লেখাটিতে ক্লিক করুন। ৩. Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি Start My Archive লেখাটি দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন। এবার ফেসবুক সিকিউরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড চাইবে। তাই সঠিকভাবে আইডি পাসওয়ার্ড বক্স পুরন করে সাবমিট করুন। ৪. এরপর একটি Download Link দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। কিছু সময় পরে (অনেক সময় ২৪ ঘন্টা সময়ও লাগতে পারে) আপনার সকল ডাটা আপনার ফেসবুকে ব্যবহৃত ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। ৫. এবার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে একটি ইমেইল এসেছে । সেখানে আর্কাইভ ফোল্ডারটির ডাউনলোড লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করুন। এ সময় আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তাই পাসওয়ার্ড দিয়ে Ok করুন। ৬. দেখুন আপনার কম্পিউটার এ ডাউনলোড শুরু হয়ে গেছে। ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফাইল পাবেন। তাই ফাইলটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Extract All ক্লিক করুন। ৭. ফাইলটি আনজিপ হয়ে যাবে। ফলে নুতন একটি ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটিতে আপনার ম্যাসেজ, ভিডিও, ছবি, স্ট্যাটাসও ফ্রেন্ডলিষ্ট সহ সবকিছু আলাদা আলাদা ফাইল আকারে দেখতে পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy