1 Answers

গার্লফ্রেন্ডকে কি দিবেন...

১) এক গুচ্ছ টকটকে লাল গোলাপের থেকে চমৎকার উপহার আর কিছু হতে পারে? প্রিয়তমার বয়সের বছর গুণে ঠিক সে কটিই গোলাপ দিবেন। সবগুলো গোলাপ দিতে পারেন আধ ফোটা কলি। আর অবশ্যই দেখবেন প্রতিটি গোলাপের লম্বা লম্বা ডাঁট যেনো থাকে। এদের মধ্যে যেকোনো একটি গোলাপের পাপড়িতে লিখতে পারেন, "ভালবাসি তোমাকে।"

২) আরেক টি হতে পারে, প্রেমিকার জন্মদিনের আদর্শ উপহার দিবেন তার প্রিয় ফুল ও প্রিয় বই।

নিজেদের ভালো লাগা সময়গুলো ধরে রাখার জন্য যে কোন স্মারক বা এলবাম ও আদর্শ উপহার হতে পারে। 

৩) এছাড়াও কয়েকটি বক্স করে আলাদা আলাদা প্যাকেট এ আলাদা সব তার পছন্দের জিনিস দিতে পারেন, যেমন টিপ আর চিরুনি একটা তে, আয়না আর কানের দুল বা নাক ফুল, পারফিউম বা বডি স্প্রে, চুড়ি ইত্যাদি আতকে যেগুলোতে ভালো লাগে আপনার চোখে।


আমাকে কাজল দিয়েছিলো সে, আমি খুব কম দিতাম কাজল, সেই কাজল গিফট পাবার পর থেকে এখন রেগুলার দেই, কারন বুঝে নিয়েছি আমাকে কাজল পরিহিত তার চোখে ভালো লাগে।


৪) হাত ঘড়ি (এখন বিভিন্ন ডায়াল চেঞ্জ করে বা বেল্ট এর পাওয়া যায়) দারুন উপহার এখন।

৫) সারাজীবন পাশে থাকার অঙ্গীকার স্বরুপ একটা চিরকুট লিখে , সাথে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র দিয়ে একগুচ্ছ লাল গোলাপ দিতে পারেন।


3342 views Answered

Related Questions

Next steps