2 Answers
কম্পিউটার পরিচালনার জন্য কম্পিউটার কেনার পর অপারেটিং সিস্টেম অর্থাৎ Windows Setup/ইন্সটল করতে হয়। তানাহলে কম্পিউটার চালনা করা সম্ভব না। বাজারে বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম পাওয়া যায়। যেমনঃ Linux, Mac, Windows ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম Windows। Windows অপারেটিং সিস্টেম এর বিভিন্ন সংস্করণ (Edition) আছে যেমনঃ Windows 95, Windows 98, Windows Me (Millennium Edition), Windows 2000, Windows Server 2003, Windows XP, Windows Vista, Windows Server 2008, Windows 7 এবং Windows 8। এই ভার্সনগুলির মধ্যে Windows XP সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত।
যে কোন কম্পিউটার এ উইন্ডোস সেটাপ দিতে হয় কারন এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে কম্পিউটারটা চলবে। এটি ছাড়া অন্য সফটওয়্যার ও কাজ করবে না। সহজ ভাষায় বলা যায় উইন্ডোস হচ্ছে কম্পিউটারের প্রাণ। মানুষ যেমন প্রাণ ছাড়া অকেজো তেমনি কম্পিউটার অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার ছাড়া অকেজো। আশা করি বুঝতে পেরেছেন।