1 Answers
ট্রান্সক্রিপশন জিন প্রকাশের প্রথম ধাপ। এখানে ডিএনএ এর নির্দিষ্ট অংশ থেকে আরএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে আরএনএ তৈরি হয়। আরএনএ এবং ডিএনএ দুইটিই নিউক্লিক অ্যাসিড। এরা এদের সম্পূরক (Complementary) এক এক জোড়া নাইট্রোজেন ক্ষারক (base pair) ভাষা হিসেবে ব্যবহার করে। এই ভাষা নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে ডিএনএ তে স্থানান্তর হতে পারে। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ডিএনএ এর এই ভাষাটি পড়ে আরএনএ পলিমারেজ। সেটি ডিএনএ এর প্রোমোটার খণ্ডে বসে নির্দিষ্ট ডিএনএ খণ্ড থেকে সম্পূরক আরএনএ তৈরি করে। এটিই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া।
ডিএনএ এর যে অংশটি আরএনএ তে পরিণত হয় তাকে বলে ট্রান্সক্রিপশন ইউনিট।
mRNA থেকে পলিপেপটাইড তথা প্রোটিন সৃষ্টি করাকে বলা হয় ট্রান্সলেশন। ডিএনএ-'র ভাষা কে mRNA-এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর বা অনুবাদ করাই ট্রান্সলেশন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy