2 Answers

এসিড বা অম্ল বৃষ্টি হল এক ধরনের বৃষ্টিপাত, যার প্রকৃতি অম্লীয়(ph<৭)। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড (SO2,NO2,CO2) সমূহ বায়ুমণ্ডলের পানির (H2O) কণা এবং অক্সিজেনের (O2) সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ঐ অঞ্চলে বা দূরবর্তী কোন স্থানে বৃষ্টির পানির সাথে ঝরে পড়ে। অম্লীয় প্রকৃতির কারণে উক্ত বৃষ্টিপাত অম্ল-বৃষ্টি তথা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। এটি আমাদের পরিবেশের অনেক ক্ষতি সাধন করে থাকে। 

6772 views Answered

অম্লবৃষ্টি ফসলের কুঁড়িকে ক্ষতিগ্রস্ত করে। স্বভাবতই বসন্ত মৌসুমে গাছপালায় অম্লপতনে বংশবৃদ্ধি এবং শস্যফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। মৃত্তিকায় অম্লায়ন মাটির ব্যাকটেরিয়ার ক্ষতিসাধন করতে পারে, যা পুষ্টিচক্র এবং নাইট্রোজেন ঘনীভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অম্লবৃষ্টি মানবনির্মিত ভৌত কাঠামোসমূহ ক্ষয় করে। বাংলাদেশে এ পর্যন্ত অম্লবৃষ্টি ঘটনার কোন প্রমাণ নেই।

6772 views Answered

Related Questions

Next steps