3 Answers
অপরিচিতদের বন্ধু না রাখাই ভালো।
অটো লাইক নিবেন না।
আরোও কিছু টিপস নিম্নে দেয়া হল-
1. Secure ব্রাউজিং Enable করুন-
Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব। Secure ব্রাউজিং Enable করতে এখানে ক্লিক করে... করুন।
2. Text message নাটিফিকেশন Active করুন-
ফেসবুক সকল FB ব্যবহারকারীদের বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন সুবিধা প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে তখন টেক্সট মেজেস নাটিফিকেশন আপনার কাছে পৌছে যাবে। এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে পারবেন।
3. সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন-
শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার সেরা উপায়। যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাল লেটার, ৩টি স্মলার লেটার, ৩টি নাম্বারির সংখ্যা ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপ- BCDefg123)। এই ধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।
4. 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন-
ফেসবুকে আরো মজা এবং আরো আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের Apps এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলো কে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলো কে remove/disable করতে ভূলে যাই। এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে।
সুতরাং এখানে ক্লিক করে.. এপস্ সেটিং পৃষ্ঠায় যান, তারপর যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলো কে disable করে দিন।
সেটিংস থেকে লগইন আ্যপ্রুভাল অন করে দিন, লগইন আ্যপ্রুভাল অন করলে আইডিতে এক্সেস নিতে কনফারমেশন কোড লাগবে যেটা আপনার সিম নাম্বারে পাঠিয়ে দেয়া হবে। আর হ্যাঁ অবশ্যই লগইন আ্যপ্রুভাল ব্যাকআপ কোড সংগ্রহ করে রাখবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy