পাঁচ অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০, ৩৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ১০ থাকবে?
15661 views
1 Answers
সহজে বোঝার স্বার্থে আগে অঙ্কটি সমাধানের নিয়মগুলো পড়ে নিন: (১) সংখ্যাগুলোর ল.সা.গু. বের করবেন। (২) প্রাপ্ত ল.সা.গু. দ্ধারা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯ কে ভাগ করবেন ও ভাগশেষ নিবেন। (৩)এবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯ থেকে (২)এ প্রাপ্ত ভাগশেষ বিয়োগ করবেন। (৪) বিয়োগফলের সাথে ১০ যোগ করবেন। এটিই নির্ণেয় সমাধান। এবার উপরে উল্লেখিত নিয়ম প্রয়োগ করুন: (১) ১৬, ২৪, ৩০, ৩৬ এর ল.সা.গু. ৭২০। (২) ৯৯৯৯৯/৭২০ এর ভাগশেষ ৬৩৯। (৩) ৯৯৯৯৯-৬৩৯ = ৯৯৩৬০। (৪) ৯৯৩৬০+১০= ৯৯৩৭০। (উত্তর: ৯৯৩৭০)
15661 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy