আমি গত ঈদ উল আযহা র ১ সপ্তাহ আগে ভুল করে বিষ খেয়ে ফেলি?
1 Answers
আপনার যে সমস্যাটা হয়েছে তাকে সন্দেহবাতিকতা বলা যায়।শরীরের যেমন রোগ হয় তেমনি মনেরও রোগ হয়।আর মনের এ রোগকে আমরা মানসিক রোগ বলে থাকি। আপনার এ সমস্যাটা একটা মানসিক রোগ যা ভয় থেকে হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার এ সমস্যাটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে যা চিকিৎসায় সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। আপনার জন্য এখন সব থেকে ভাল পরামর্শ হল আপনি যত তাড়াতাড়ি সম্ভব একজন মানসিক বা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সশরীরে পরামর্শ করুন। আপনার নিকটস্থ্য জেলা সদর হাসপাতাল বা ক্লিনিকে আপনি মানসিক স্বাস্থ্যসেবা পাবেন। এর পাশাপাশি মানসিক রোগের উপর ভালো বই পড়তে পারেন। মাসিক মনোজগৎ নামে আমার পরিচিত একটি সাময়িকী আছে যেটা পড়লে আপনি মানসিক সমস্যার কারণ ও প্রতিকার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও, ভাল কোন জায়গায় ঘুরে আসতে পারেন। মজার কোন অনুষ্ঠান দেখতে পারেন। প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন যেগুলো আপনার মন স্বাভাবিক রাখতে খুবই সহায়ক। নিয়মিত নামাজ পড়ুন। আল্লাহ'র সাহায্য প্রার্থনা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy