1 Answers

ফুসফুসে পানি জমলে ডাক্তারের পরামর্শ

অনুযায়ী চলতে হবে। এই পানি জমা কে

প্লুরাল ইফিউসন বলে। বিভিন্ন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, প্লুরাল ইফিউসনের চিকিৎসা শুরু করতে হয়। টিবির কারণে এই রোগটি দেখা দিলে, রোগীকে টিবির ওষুধ দিতে হবে। অন্যদিকে আবার ক্যান্সারের কারণে হলে ক্যান্সারের চিকিৎসা শুরু করতে হবে। একই সাথে ফুসফুসের বাইরে অন্য কোনো রোগের কারনে এই সমস্যা হলে সেই রোগের চিকিৎসা করালে প্লুরাল ইফিউশন ভালো হয়ে যায়।


অনেক সময় খুব বেশি পানি জমা হলে সুঁই দিয়ে ফুটো করে বিশেষ পদ্ধতিতে সব পানি বের করে দেওয়া হয়। তবে এতে ব্যর্থ হলে ছোট অপারেশনের মাধ্যমে প্লুরালে একটি টিউব প্রবেশ করিয়ে পানি বের করে দেওয়া হয়।

2827 views

Related Questions