বিবাহের বয়স কমেছে.?
বিবাহের ক্ষেত্রে ছেলেদের ২১বছর আর মেয়েদের ১৮বছর ছিল,।কিন্তু বাল্যবিবাহ কমানোর জন্য বয়স কমানোর কথা চলতেছিল যে, ছেলেদের ১৮ বছর আর মেয়েদের ১৬বছর করা হবে।
এখন বয়সটা কি কমানো হয়েছে..??
সঠিক তথ্য দেবেন
3 Answers
বাংলাদেশে বাল্যবিবাহ রোধে প্রস্তাবিত এক আইনে সাজার মেয়াদ এবং জরিমানার পরিমাণ বেড়েছে, তবে একইসাথে কমেছে বিয়ের সর্বনিম্ন বয়স সীমা। মন্ত্রীসভায় অনুমোদিত প্রস্তাবিত ঐ আইনে নারীর জন্যে বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ এবং পুরুষদের জন্যে ২১ থেকে ১৮ করা হয়েছে। তবে বয়স কমালেও বাল্যবিবাহের সাথে জড়িতদের শাস্তিও আরো কঠোর করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ কারাভোগের মেয়াদ তিনমাসের জায়গায় দুই বছর করা হয়েছে। জরিমানা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।
গত ২৪/১১/২০১৬ তারিখ রোজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অুনষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। খসড়ায় বিয়ের জন্য ছেলেদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ২১ এবং মেয়েদের ১৮ বছর। এর নিচে কারো বিয়ে হলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। তবে ‘বিশেষ ক্ষেত্রে’ আদালতের অনুমোদন নিয়ে অভিভাবকদের সম্মতিতে এই বয়সের নিচেও বিয়ে হতে পারবে। অবশ্য কত বছর বয়স পর্যন্ত বিয়ে হতে পারবে তা নিয়ে খসড়ায় কোনো সীমারেখা নেই।
প্রস্তাবিত এ আইন টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে, পাশ হয়নি। সুতরাং এখন পর্যন্ত ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ ই রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy