ওয়াইফাই নেট খরচা কেমন?

ওয়াইফাই নেট আমি যদি আমার বাড়িতে বসায় তাহলে কত টাকা পরবে । তখন কি নেট এমবি ছাড়া চলবে।

3113 views

5 Answers

ওয়াই ফাই নেটওয়ার্ক এর খরচ খুবই সামান্য। হয়তো মাস এ আপনার ৫০০ টাকা খরচ হবে। প্রথম মাস এ একটু বেশি খরচ হবে। প্রথমত আপনাকে আপনার এলাকায় ব্র্যাডব্যান্ড লাইন যারা দেয় তাদের সাথে যোগাযোগ করুন। তার পর একটি টিপ লিংক রাউটার কিনে আনুন মোট খরচ হবে : ১/ লাইন খরচ ১ মাস এর বিল সহ ১৫০০ টাকা ২ / রাউটা ১২৫০ টাকা

3113 views Answered
ব্রডব্যান্ড কানেকশান নিয়ে ওয়াইফাই রাউটার বসাতে খরচ পড়বে প্রায় 1500টাকা আর মাসিক খরচ নির্ভর করে প্যাকেজের উপর, সাধারনত 400-1000টাকা আনলিমিটেড।
3113 views Answered

ওয়াই ফাই যদি ব্রডব্যান্ড লাইন থেকে চালাতে চান তাহলে আপনার এলাকায় ব্রডব্যান্ড লাইন সেবা থাকতে হবে। মাসিক বিল পরবে ৫০০-৭০০ টাকা। আনলিমিটেড ডাটা। আর যদি মোবাইল কম্পানি থেকে চালাতে চান তবে আপনাকে কিনতে হবে পকেট রাউটার। এমবি পাবেন প্যাকেজ হিসেবে লিমিটেড। 

3113 views Answered

সর্বপ্রথম আপনার বাড়ির নিকটে ব্রডব্যান্ড

ওয়াইফাই কোম্পানি থাকতে হবে।


তারপর একটা রাউটার কিনবেন।

150mbps 1300  টাকা নিবে, 300mbps

1700 থেকে 2500 টাকা নিবে।


সংযোগ ফি 1000 টাকা।


মাসিক বিল আপনার ক্রয়কৃত প্যাকেজের

উপর নির্ভর করবে।


রাউটার====1300

সংযোগ====1000

বিল নিম্ন====500

========সর্বনিম্ন মোট 2800 থেকে

তিন হাজার টাকা লাগবে।


বিস্তারিত আপনার নিকটস্থ ওয়াইফাই

কোম্পানির সাথে যোগাযোগ করুন।


অথবা যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের

সাথে যোগাযোগ করুন।

3113 views Answered

ব্রডব্যান্ড লাইন নিতে আপনার কত টাকা লাগতে পারে তা ক্লেয়ার করে বলা মুশকিল। ওয়াইফাই এর কথা বলতে গেলে প্রথমেই দেখতে হয় মাসিক বিল। মাসিক বিল এলাকা ও স্পিড এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে। যেমন ঢাকায় ২ এমবি স্পিড ৭/৮ শ টাকা। আমাদের এলাকায় (নারায়ণগঞ্জ) ১ এমবি স্পিড ১ হাজার ও ৫১২ কে বি পি এস স্পিড ৫০০ টাকা। আর আমার ধারনা আপনার এলাকার টা আপনি এতোদিনে জেনে গেছেন। ব্রডব্যান্ড লাইন নিতে প্রথম বার কিছু খরচ করতে হয়। তা হচ্ছে রাউটার কেনা ও সার্ভিস চার্জ। ব্রডব্যান্ড কর্মীরা যেখান থেকে আপনাকে লাইন দেবে তার থেকে কত দূরত্বে আপনি রাউটার বসাবেন সে হিসাবের উপর নির্ভর করবে সার্ভিস চার্জ। যেমন এ দূরত্ব যদি ৫০ মিটার হয় তা হলে তার লাগবে ৫০ মিটার। এ রকম দূরত্ব হলে আপনাকে দিতে হবে ৩ হাজার টাকা। এবার আসি রাউটারের কথায়। ২৫০০ টাকার মধ্যে আপনি মোটামুটি ভাল একটি রাউটার পাবেন। প্রথম ব্রডব্যান্ড কানেকশান নিতে আপনার কত লাগতে পারে এ বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য আপনি আপনার এলাকার ব্রডব্যান্ড কর্মীদের সাথে কথা বলুন।

3113 views Answered

Related Questions

ওয়াইফাই নেট?
1 Answers 2789 Views

Next steps