সাইয়্যেদুল ইসতেগফার দোয়া'টি লিখে দেওয়ার জন্য অনুরোধ?
সাইয়্যেদুল ইসতেগফার দোয়া'টি লিখিত আকারে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3 Answers
সাইয়্যেদুল ইসতিগফার : (সর্বশ্রেষ্ঠ ইসতিগফার) উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানী, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা মাসতাতা’তু, আউজুবিকা মিন শাররি মা ছনা’তু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজানবী, ফাগফিরলী, ফাইন্নাহু লা ইয়াগফিরুজজুনুবা ইল্লা আনতা । অর্থ : হে আল্লাহ ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোন মাবুদ নাই। তুমি আমার স্রষ্টা আর আমি তোমার গোলাম। যথাসম্ভব তোমার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্র“তি রক্ষায় অটল থাকব। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার উপর তোমার নেয়ামত সমূহের কথা স্বীকার করি। আমি আমার নাফরমানির কথাও স্বীকার করি। তাই আমার গুনাহ ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া আর কোন মাবুদ নাই। ফজিলত : যে ব্যক্তি এই ইসতিগফার সকালে পড়বে, অতপর সন্ধ্যার আগেই তার মৃত্যু হলে, সে জান্নাতি হবে। অনুরুপভাবে কেউ সন্ধ্যায় পাঠ করে সকালের আগে তার মারা গেলে, সে জান্নাতি হবে।
সাইয়্যেদুল ইস্তেগফার _________________________________ উচ্চারণ:“আল্লাহুম্মা আনতা রব্বী লা- ইলাহা ইল্লা আনতা খালাকতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাততু আউযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা- ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা”
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন, “যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দু‘আটি (সাইয়েদুল ইসতিগফার) পাঠ করবে ঐ দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু বরণ করলে সে জান্নাতবাসী হবে এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে ঐ রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে।” (বুখারী)
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ
خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلىعَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ
شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।
সূত্র : বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy