1 Answers
★অসীম দূরত্ব থেকে ইলেকট্রন এনে কোন গ্যাসীয় মৌলের এক মোল পরমাণুর প্রতিটি বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে একটি করে এক মোল ইলেকট্রন যোগ করে একে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ★একই গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে।আবার একই পর্যায়ে যত ডানে যাওয়া যায় ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। ★কোন অণুতে উপস্থিত দুটি পরমাণুর মাঝে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। ★একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপে যত নিচে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতার মান তত হ্রাস পায়।
3247 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy