আনসার বাহিনী সম্পর্কে জানতে চাই?
আমি আনসার সম্পর্কে জানতে চাই । আনসারে জয়েন করতে হলে কতটুকু উচ্চতা লাগে এবং কতটুকু যোগ্যতা লাগে , আনসারের ব্যতন কত এবং আনসারের কাজ গুলো কি কি ?
3799 views
1 Answers
আনসার বাহিনী আইন, ১৯৯৫ ( ১৯৯৫ সনের ৩ নং আইন ) অনুযায়ী এ বাহিনীর দায়িত্ব গুলু হলো - জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য কোন নিরাপত্তামূলক কাজে অংশগ্রহণ করা; দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা এবং সরকারের নির্দেশে স্থল বাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস্, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ান আনসার বাহিনীকে সাহায্য করা, দেশের সার্বভ্যমত্য রক্ষার সাহায্যে কাজ করা, দেশের আইন সৃংখলা রক্ষার্থে সরকারী আইন সৃংখলা বাহীনিকে সাহায্য করা, স্বেচ্ছা সেবার কাজ করা, সামাজিক উন্নয়নের কাজ করা। ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারী গঠিত হয় বাহিনীটি, মূল উদ্দেশ ছিল গ্রাম প্রতিরক্ষা.. আনসার ৩ প্রকার-
আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার, অঙ্গিভূত আনসার।
আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম নবম শ্রেণি বা তদূর্ধ্ব পাস হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। আর মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫২ কেজি হতে হবে। বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি বা ৭৫-৮০ সেন্টিমিটার (মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। আর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।
মাঠপর্যায়ের একজন আনসার সদস্য বেতন পান আট হাজার ৭৫৪ টাকা। পাশাপাশি প্রতি মাসে রেশন পান ২৮ কেজি চাল, ২৮ কেজি গম ও দুই লিটার সয়াবিন তেল। ২৮ কেজি চাল ও ২৮ কেজি গম দেওয়া হয়।।
3799 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy