আমি কি কোন দিনও চাকুরী পাবোনা সকলের মতামত আশা করছি?
আমার আব্বা মারা যায় ১৯৯৮ সালে, পারিবারিক ভিবিন্ন সমস্যার কারনে ভাল করে পড়াশুনা করতে পারিনি স্কুল জীবনে তাই রেজাল্ট ও ভাল হইনি,
এস.এস.সি তে জিপিএ =2.88
এইচ,এস,সি তে জিপিএ= 3.30 এবং
ইসলামের ইতিহাসে অনার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানেও জিপিএ 4 এর মধ্যে 2.70 পেয়ে পাস করেছি।
ইংরেজি এবং গনিতে আমি অনেকটা দুর্বল যার কারনে অনেকগুলি চাকুরীর পরীক্ষা দিয়েও কোনটিকে পাস করতে পারনি বয়স এখন ২৭ বছর ৭ মাস চলছে মাষ্টার্স পরীক্ষা দিবো অল্প কয়েকদিনের মধ্যে। এখন কথা হলো আমার জীবনে সফলতা বলতে কিছুই নেই, আমি কি এখন এই জীবন রাখবো না মরে যাবো কিছুই বুঝতে পারছিনা। কিছু টাকার ব্যাবস্থা করে একটা বিকাশের দোকান দিয়েছিলাম এখানেও অনেক লোকসান এখন না পারছি ব্যাবসা করতে আর না পারছি ভালকরে পড়াশোনা করতে। একটা মেয়েকে অনেক পছন্দ করতাম সে অনেক ভাল ছাত্রী এসএসসি তে সে জিপিএ= ৫ পেয়েছে এইচএসসি তেও হইতো জিপিএ =৫ পেয়ে ভাল কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে তখনতো সেও আমাকে ভূলে যাবে।
আজ bissoy এর সকল বন্ধুদের কাছথেকে পরামর্শ চাইছি আমি এখন কি করবো? আমাকে দিয়ে আর কি হবে, আমার জীবনের কোন আশাইতো পূরন হচ্ছে না, আমার কাছ থেকে আমার পরিবারও ভাল কিছু পাবেনা, আমি আমার দেশকেও ভাল কিছু উপহার দিতে পারবোনা তাই এই জীবন রাখবো না শেষে করে দিবো ভাবছি? আমার জীবনে হয়তো চাকুরী নামের সোনার হরিনের দেখা হইতো আর পাবোনা তাই এই সিদ্ধান্ত মনে মনে নিয়েছি।
আপনাদের মতামত আশা করছি।
2 Answers
ভাইয়া জিবন শেষ করবেন না কারণ, কোন কিছুকে ছোট করবেন না আপনিতো ব্যবসা করতে পারেন, কিংবা কৃষি কাজ করে দেশে উন্নতি করতে পারেন। জিবন একবার তাই ভেবে দেখুন নুরানী পড়ানো হুজুর কেমনে ৩০০/৪০০টাকায় চলে আপনি কেন পারবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy