3 Answers

রাতের সময় শব্দ কম হয়, যার কারনে মানুষের ইন্দ্রিয় সচল বেশি থাকে। তখন একটু শব্দ হলেই মনে হয় জোরে শব্দ হলো। রাতের সময় শব্দের কম্পাংক কোনো বাধা ছাড়াই চলে বলেই শব্দ অনেক দুর থেকে শোনা যায়।

3147 views Answered

এর প্রধান কারণ হল দিনের বেলা আমাদের চারপাশে অনেক শব্দ হয় । আর রাতের বেলা তা তুলনামুলক অনেক কম । তাই রাতের বেলা অনেক দুরের শব্দ শুনতে পাওয়া যায় । যা দিনে শুনতে পাওয়া যায় না ।

3147 views Answered

বৈজ্ঞানিক উত্তর দিচ্ছিঃ

রাতে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল ও ভারি থাকে এবং উপরের বায়ুস্তর অপেক্ষাকৃত গরম ও হালকা থাকে ।এজন্য ভূ-পৃষ্ঠের কোন শব্দ যতই উপরে উঠতে থাকে ততই ক্রমশ ভারি বায়ুস্তর হতে হালকা বায়ুস্তরে প্রবেশ করে এবং প্রতিসরণের সূত্র অনুসারে ক্রমশ নীচের দিকে বেঁকে যায় । এইভাবে একসময় উপরের কোন এক বায়ুস্তরে শব্দ প্রতিসৃত না হয়ে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে ।একারণে দিন অপেক্ষা রাতে অধিক দূরের শব্দ শোনা যায় ।
3147 views Answered

Related Questions

Next steps