মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট তবে নিচের তথ্যের উপযুক্ত ব্যাখ্যা চাই?
আমরা জানি এ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট,শক্তির কোনো ক্ষয় বা উত্পাদন নেই বরং এক রুপ হতে অন্য রুপে রূপান্তরিত হয় ।তবে রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত হলে যে তাপ ও আলো উত্পন্ন হয় তা বায়ুতে যুক্ত হয় তাহলে বায়ুতে কি পরিবর্তন হয় আর ঐ শক্তি কীভাবে থাকে ? উদাহরণ হিসেবে একটা বাতি জ্বালাতে যে শক্তি ক্ষয় হচ্ছে তা বায়ুতে জমা হচ্ছে তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না ।যেমন পাখা ঘুরলে যে শক্তি ক্ষয় হয় তা বায়ুতে বাতাসের প্রবাহে থাকে এবং তা ঐ শক্তিতে টার্বাইন ঘুরালে তার সমপরিমাণ পাওয়া যাবে ।কিন্তু এখানে আলোক শক্তি কোথায় থাকে এবং কীভাবে পাওয়া যাবে ?
2829 views
1 Answers
রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত হলে যে তাপ ও আলো উত্পন্ন হয় তা অন্য বস্তু শোষণ করে নেয়। যে তাপ উৎপন্ন হয় তা নিন্মতাপের বস্তু গ্রহন করে নেয়। এর আলো বস্তুর ইলেকট্রনের ভিতর শক্তিস্তর পরিবরতনের মাধ্যমে সঞ্চিত থাকে। কোন বস্তু আলো শোষণ করলে তার মধ্যে থাকা পরমানুর ইলেকট্রন তা গ্রহন করে নিন্ম শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর এ যায়, আবার অনুরুপ প্রয়োজন মোতাবেক ওই বস্তু সেই শক্তি বিকিরন করে তার ইলেকট্রন আগের স্তরে ফিরে আসে।
2829 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy