কোন অনুষ্ঠানে গেলে হাত পা কাঁপে ভয়ে?
আমার এক বন্ধুর সবসময় হাত কাঁপে। যে কারনে বিভিন্ন অনুষ্ঠানে তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ওর বয়স ২৩। এই সমস্যার সমাধান কী?
1 Answers
এ ধরনের সমস্যাকে Social Anxiety Disorder বলা হয়, ( সোস্যাল ফোবিয়া)
আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে গেলে কিংবা জনসম্মুখে কোন কাজ করতে গেলে তাদের মধ্যে একটা ভীতি বা অস্থিরতা কাজ করে এই ভেবে যে তারা অপদস্ত হবে,সমালোচিত হবে কিংবা অবহেলিত বা উপেক্ষিত হবে।ফলে তারা সবসময় এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করে। মানুষের নেতিবাচক মনোভাব বা আচরণের আশংকায় ও ভীতিতে সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার এ অসুখের নামই সোস্যাল ফোবিয়া।
সোশ্যাল ফোবিয়ার রোগীরা খুব বেশী যেসব ক্ষেত্রে ভয় ও চরম অস্বস্থি অনুভব করে তার কয়েকটি নিচে উল্লেখ করা হলো-
১)অপরিচিত কারো সাথে কথা বলতে গেলে।
২)মেয়েদের সাথে বিশেষতঃ যাদের সাথে বিয়ে বা প্রেম হওয়া সম্ভব তাদের সাথে কথা বলতে গেলে।
৩)জনসম্মুখে বক্তৃতা দিতে বললে।
৪)ক্লাশে টিচার পড়া জিজ্ঞেস করলে বা ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে দিলে।
৫)চাকুরী কিংবা পরীক্ষার ভাইভা বোর্ডের সামনে গেলে।
৬)অফিসের বস বা উর্ধ্বতন কর্মকর্তার সামনে গেলে।
৭)কোন অনুষ্ঠান বা পার্টিতে গেলে।
৮)মানুষ-জনের সামনে খাবার খেতে গেলে।
৯)বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখাশোনার সময়,বাসর রাতে কিংবা শারীরিক মিলনের সময়।
১০)এমন যে কোন কাজ করতে গেলে যেখানে অন্যদের দৃষ্টি তার দিকে থাকে।
ফোবিয়া বা ভয়রোগের প্রধান ও কার্যকরী চিকিৎসা হলো “GO AGAINST THE PHOBIA” অর্থাৎ “ভয়কে কর জয়”।এ অসুখের চিকিৎসায় সাইকোথেরাপি ও ঔষধ দু’য়েরই প্রয়োজন আছে।সাইকোথেরাপির মধ্যে কগনিটিভ বিহ্যাভিয়ারাল থেরাপি বেশ কার্যকরী।অস্থিরতা ও বুক ধড়ফড়ানির জন্য বিটা-ব্লকার ও স্বল্প মেয়াদে কার্যকরী অস্থিরতানাশক ঔষধ দেওয়া হয়। সর্বোপরি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy