মাযহাব মানা আল্লাহ এবং তার রাসুল কি ফরয করেছেন?
1 Answers
মাযহাব মানা আল্লাহ কিংবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি ফরজ করেননি। তবে দীন মানা ফরজ করেছেন। আর দীন মানতে হলে কুরআন হাদিস পুরোপুরি মানতে হয়। আর এগুলো মানতে হলে আগে পুরোপুরি বুঝতে হয়।
এজন্য দীন অর্থাৎ কুরআন হাদিস মানতে হলে প্রত্যেক মানুষকে দুই পদের যে কোনো এক পদে থাকতে হবে: ১. হয় নিজে মুজতাহিদ হবে- নিজে কুরআন হাদিস বুঝে বুঝে আমল করবে; ২. কিংবা অন্যের ব্যাখ্যা অনুযায়ী আমল করবে।
আর সিস্টেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে পাওয়া যায়। তাঁর যুগে তিনিই ছিলেন মুজতাহিদ। তাঁর ব্যাখ্যানুযায়ী সাহাবারা আমল করতেন। এরপর সাহাবীদের যুগে দুই দল হয়ে যান। কেউ মুজতাহিদ, কেউ মুকাল্লিদ। যেমন, আবু বকর রাযিয়াল্লাহু আনহু কোনো এক বিষয়ে কুরআন হাদিসের ব্যাখ্যা করে ফয়সালা দিলেন, এক্ষেত্রে তিনি মুজতাহিদ। আর বাকি সাহাবা তাঁর কথা মেনে আমল করলেন, এক্ষেত্রে তারা হলেন তাঁর মুকাল্লিদ।
এরকমই চলে আসছে মাযহাবের বিষয়টা। মাযহাব আলাদা কোনো ধর্ম নয়। কিংবা কুরআন হাদিস বিরোধী কিছু নয়। বরং কুরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ! যা একজন সাধারণ মানুষের জন্য করা সম্ভব নয়। তাই দরকার পড়ে বড় বড় ইমামদের ব্যাখ্যানুযায়ী আমল করার। আর এটাই মাযহাব।
হ্যাঁ, আপনি যদি নিজে সঠিক ব্যাখ্যা করে আমল করতে পারেন, তাহলে আপনার ওপর মাজহাব মানা আবশ্যক নয়। অন্যথায় দীন মানার জন্যই মাযহাব মানা আবশ্যক!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy