1.আচ্ছা যে সব Calculator এ '%' - এর চিহ্ন নাই, সে সব Calculator এ '%' বের করবো কী করে...?
2970 views
2 Answers
-
যেসব ক্যালকুলেটরে সরাসরি পার্সেন্টেজ বের করার বাটন নেই, সেসব ক্যালকুলেটরে পার্সেন্টেজ বের করবেন যেভাবে:
- ধরুন আমরা কারো ফলাফলের পার্সেন্টেজ হিসাব করবো-
-
প্রথমে মোট সংখ্যাটা ধরুন। যেমন, প্রাপ্ত মার্ক ৭০০
- এরপর সেটাকে মোট সাবজেক্ট দিয়ে গুণ করুন। যেমন, ১০ টা সাবজেক্ট। 700×10=7000
- এরপর সেই গুণফলকে ১০০ দিয়ে ভাগ করুন। যেমন, 7000÷100=70% অর্থাৎ, তার ফলাফল গড় ৭০%
- আপনি যদি লাইব্রেরির বইয়ের কমিশন হিসাব করতে চান, তাহলে প্রথমে বইয়ের মূল্যটা ধরুন। যেমন, ২০০ টাকা।
- এরপর সেটাকে আপনার যত পার্সেন্ট কমিশন, সেই সংখ্যা দিয়ে গুণ করুন। যেমন, 20% - 200×20=4000
- এবার সেই গুণফলকে ১০০ দিয়ে ভাগ করুন। যেমন, 4000÷100=40 এটা হল, মোট ছাড়ের পরিমাণ।
- এবার আপনি ক্রেতার কাছ থেকে কত টাকা রাখবেন? বুঝতেই পারছেন, বইয়ের মূল মূল্য থেকে এই ৪০ কে বিয়োগ করলেই হবে। যেমন, 200-40=160
2970 views
Answered
যেসব ক্যালকুলেটরে '%' এর চিহ্ন নেই, সেসব ক্যালকুলেটর এ '%' বের করার জন্য আপনাকে টাইপ করতে হবে
(যে সংখ্যার % বের করতে চান) * (কত % বের করতে চান) / ১০০ =
ধরুন আপনি ২৪০ এর ২৫% বের করতে চান। আপনাকে টাইপ করতে হবে
২৪০*২৫/১০০=
তাহলেই আপনি ২৪০ এর ২৫% পেয়ে যাবেন। এক্ষেত্রে উত্তর হবে ৬০।
আবার ধরুন, আপনি কোন বই কিনতে গেছেন। বইয়ের প্রদত্ত মুল্য থেকে আপনাকে ৩০% ছাড় দেয়া হবে। বইয়ে প্রদত্ত মুল্য দেয়া আছে ৩৫০ টাকা। তাহলে আপনাকে কত টাকা দিতে হবে সেটা কিভাবে বের করবেন?
একদম সহজ। আপনাকে ৩৫০ থেকে ৩৫০ এর ৩০% বাদ দিতে হবে
৩৫০-৩৫০*৩০/১০০=
এক্ষেত্রে আপনাকে ২৪৫ টাকা দিতে হবে।
তো আর দেরি কেনো, এখনি মিলিয়ে নিন।
2970 views
Answered