3 Answers
অতিরিক্তি ঘুমের কারণে বাড়তে পারে আপনার বিষণ্নতারঃ
২০১৪ সালের এক গবেষণায় গবেষকরা দেখেছেন, দীর্ঘক্ষণ ঘুমানোর কারণে মানুষের বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
অধিক ঘুমে সম্ভবনা বেড়ে যায় ডায়াবেটিসেরঃ
টাইপ টু ডায়াবেটিস বা ইমপেয়ারড গ্লুকোজ টলারেন্সের ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমের কারণে। কুইবেকের এক গবেষণায় গবেষকরা বিষয়টি জানতে পেরেছেন।
মোটা হয়ে যাওয়া: বেশি ঘুমানোর অভ্যাস থাকলে বাড়তে পারে ওজন। দেখা গিয়েছে যারা রাতে ৭-৮ ঘণ্টা ঘুমান তাদের চেয়ে যারা ৯-১০ ঘণ্টা ঘুমান তাদের ওজন বাড়ার হার ২১ শতাংশ বেশি।
ডায়াবেটিস: অতিরিক্ত ঘুমে বাড়তে পারে ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনাও।
মাথার যন্ত্রণা: খুব কম ঘুমালে যেমন মাথার যন্ত্রণা হয় তেমনই অধিক ঘুমেও মাথায় যন্ত্রণা হতে পারে।
ব্যাক-পেইন: খুব বেশি ক্ষণ একটানা ঘুমালে পিঠ, শিড়দাঁড়া, কোমরে ব্যথা হতে পারে। চিকিৎসকরা বলেন, সারা দিনে অন্তত
কিছুটা সময় নূন্যতম শরীরচর্চা বা বিভিন্ন কাজকর্ম করার দরকার রয়েছে।
অবসাদ: বেশি ঘুমালে আসতে পারে অবসাদও। দেখা গিয়েছে যারা বেশি ঘুমকাতুরে তাদের মধ্যে ১৫ শতাংশ মানুষ অবসাদগ্রস্ত।
অতিরিক্ত ঘুমানোর কুফলঃ ১) অতিরিক্ত ঘুমানোর কারণে শরীরের ওজন বেড়ে যেতে পারে। ২) ৯ ঘন্টার বেশি যারা ঘুমায় তাদের হার্টের অসুখ হওয়ার আশঙ্কা আছে। ৩) এক গবেষনায় দেখা গিয়েছে যারা বেশি ঘুমায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সাধারণদের থেকে বেশি। ৪) অতিরতিক্ত ঘুমের কারণে অনেক সময় প্রচন্ড মাথা ব্যথা হয়। ৫) দিনের বেলায় অতিরিক্ত ঘুমানোর কারণে কোন কাজে ঠিকমত মনোযোগ দেয়া যায়না।
অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান সাক্স ইনস্টিটিউট এর ‘ফোর্টিফাইভ অ্যান্ড আপ স্টাডি’ শীর্ষক গবেষণা বলেছে- “যারা অতিরিক্ত ঘুমান, বেশি সময় বসে থাকেন এবং শারীরিকভাবে সক্রিয় নন তাদের অকাল মৃত্যুর আশঙ্কা অস্বাস্থ্যকর অভ্যাস নেই এমন ব্যক্তিদের তুলনায় চারগুণ বেশি।” সুতরাং বুঝতেই পারছেন অতিরিক্ত ঘুম আমাদের জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ঘুম আমাদের অলস করে দেয়া ছাড়াও বিষণ্নতা, ওজন বাড়া, ডায়বেটিস সমস্যা এমনকি মস্তিষ্কেরও নানা ধরনের ক্ষতি করতে পারে। বিস্তারিত জানুন নিচে
বেশি ঘুমানোর অপকারিতা
অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না।
বাড়তে পারে বিষণ্ণতার ঝুঁকি
২০১৪ সালের এক গবেষণায় দেখা যায় লম্বা সময় ঘুমানোর কারণে মানুষের বিষণ্ণতায় আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পায়।
২) মস্তিষ্কের ক্ষতি হবার সম্ভাবনা থাকে
২০১২ সালের এক গবেষণায় দেখা যায়, বেশি সময় ধরে ঘুম বৃদ্ধ নারীদের মস্তিষ্কের ক্ষতি করে। ছয় বছর সময়সীমার মাঝে দেখা যায়, যাদের ঘুমের পরিমাণ বেশি তাদের মস্তিষ্কের ক্ষমতা অন্যদের চাইতে দ্রুত হ্রাস পায়।
৩) গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়
২০১৩ সালে কোরিয়ার এক গবেষক দল ইন ভিট্রো ফারটিলাইজেশনের আওতায় থাকা ৬৫০ জন নারীর ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করে দেখতে পায়, ৬-৮ ঘন্টা যারা ঘুমান তাদের গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ আর ৯-১১ ঘন্টা যারা ঘুমান তাদের গর্ভধারণের সম্ভাবনা সর্বনিম্ন।
৪) ডায়াবেটিস দেখা দেবার সম্ভাবনা বেড়ে যায়
কুইবেকের এক গবেষণা থেকে দেখা যায়, আট ঘন্টার বেশি ঘুমের অভ্যাস থাকলে টাইপ টু ডায়াবেটিস বা ইমপেয়ারড গ্লুকোজ টলারেন্সের ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যায়।
৫) ওজন বেড়ে যেতে পারে
কুইবেকের ওই একই গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমিয়ে থাকেন তারাই থাকেন ভালো স্বাস্থ্যের অধিকারী। এর চাইতে কম বা বেশি ঘুমানোর অভ্যাস যাদের থাকে, তাদের মাঝে অতিরিক্ত ওজন বেড়ে যাবার সম্ভাবনা দেখা যায়।
৬) দেখা দিতে পারে হৃদরোগ
২০১২ সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির এক মিটিং এ প্রকাশিত এক গবেষণার তথ্যে বলা হয় আট ঘন্টার বেশি ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। এই গবেষণায় ৩০০০ মানুষের ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করা হয় এবং দেখা যায় অতিরিক্ত ঘুমালে অ্যানজিনা রোগের ঝুঁকি বেড়ে যায় দ্বিগুণ এবং করোনারি আর্টারির রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় ১.১ গুণ।
৭) কমে যেতে পারে আয়ু
২০১০ সালে ১৬টি গবেষণার তথ্য পর্যবেক্ষণ করে দেখা যায়, রাত্রে আট ঘন্টার বেশি ঘুমানোর ফলে আয়ু কমে যেতে পারে ১.৩ গুণ
গবেষকরা দেখতে পান বেশি করে ধূমপান, মদ্যপান, ঠিক করে পর্যাপ্ত পরিমানে না খাওয়া বেশি ঘুম এবং বেশিক্ষণ বসে বসে কাজ করার ফলে তিল তিল করে ধেয়ে আসে মৃত্যু।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy