আমি ভালবাসা নিয়ে চিন্তিত?
আমি গত ৩বছর ধরে একটা মেয়েকে ভালবাসি। মেয়েটা আগে থেকে সব বুঝত। ও আমার দূর সম্পর্কের খালাত বোন। আমাদের মাএ ২ বার বছরে দেখা হয়। আমাকে আগে জিজ্ঞাস করত আমি কি কাও কে ভালবাসি যা বলতে পারি না? কিন্তু আমি ওকে ভালবাসতাম তবুও বলতে পারতাম না।৩ বছর পর ওকে সব বলি। কিন্তু ও রাজি হয় না। আমি গত ৩ মাস ধরে ওর সাথে কথা বলি মাঝেমাঝে । ও আমার সাথে মন খুলে কথা বলে। ওর ব্যাপারে আমার সাথে কিছু কিছু শেয়ার করে। আমি যদি রাগ করি তাহলে রাগ কমানোর জন্য পাগল হয়ে যায়। কিন্তু ভালবাসতে রাজি হয় না। বলে এটা সম্ভব না তার পক্ষে। আমি কথা বলা ছেরে দিতে চেয়েছিলাম ও না বলার পর। কিন্তু ও বলেছিল তুমি আমাকে ভালবাস না? মিত্থ্যা বল? আবার বলে অন্য মেয়ের সাথে কথা বল। আমার সাথে কথা না বলাই ভাল। ওকে ফোন না দিলে ও নিজেই দেয় আবার! আমার দুর্বলতা ও বুঝে গেছে। ও কি আমাকে ভালবাসে? নাকি আমার সাথে মজা করছে ওর পিছে ঘুরাচ্ছে?
4 Answers
ভাই কি বলবো মেয়েরা মজা করে কি না বা সত্যি কথা বলে এটা বুঝা বড় দায়।
আমার মনে হলো ও একটু হলেও ভালবাসে আপনাকে
যেহেতু
ও আগে থেকে আপনাকে পর্যন্ত করে ।
তাই একটু অপেক্ষা করে দেখেন আর আপনি ওকে
যে সত্যি সত্যি ভালবাসেন সেটা তাকে বুঝান।
সহজে বলতে গেলে মেয়েটি আপনাকে ভালোবাসে। সে আপনাকে আগলে রাখে, আপনার খোজ খবর নেয়, রাগ করলে সেটা ভাঙ্গায়। কিন্তু ব্যাপারটা হলো সে কোনো অসস্থির মধ্যে আছে যার কারনে আপনার প্রস্তাব গ্রহন করতে পারছেনা।আপনাকে যে করেই হোক সে বিষয়টি জানতেই হবে, তাহলে সহজে সমাধান পেয়ে যাবেন।
কথায় আছে না যে,মেয়েদের বুক ফুটে তবুও মুখ ফুটে না। মেয়েটি আপনার সাথে যা করছে তাতে বুঝা যায় যে,সে আসলেই আপনাকে লাইক করে/ ভালবাসে। হয়তো কোনো কারণ বশত আপনার কথায় সে সাড়া দিচ্ছে না/বাধ্য হয়েও মিথ্যা কথা বলতে হচ্ছে।আমি বলব, মেয়েটা আপনার সাথে যেটা করছে মূলত এটা মেয়ের জন্য মোটেও ঠিক হচ্ছে না। কারণ,ভালই যদি বাসে তাহলে এত্ত কিছু করার কি আছে? আপনাকে যদি সে ভালো নাই বাসত তাহলে আপনার প্রতি এত্ত টান তাকতো না। সরাসরি ধরা দিলেই তো সবকিছুরর সমাধান হয়ে যায়,মেয়েটিকে আপনি আরেকবার একা পেয়ে বা কোথাও নিয়ে খুব ভালো করে বলুন, তুমি কি সত্তিই আমাকে ভালবাস নাকি ভালবাসনা। এর সঠিক জবাব দাও... তাহলেই আশাকরি করি আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy