2 Answers
নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ পূর্ণ হওয়ায় এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারেনা তাই বন্ধন গঠন করেনা ।আর যোজনী বলতে বোঝায় একটা পরমাণু কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে বিক্রিয়া গঠন করবে এবং নিষ্ক্রিয় অবস্থাপ্রাপ্ত হবে ।আর একটা জ্ঞাতব্য বিষয় যে সব পরমাণু চায় নিষ্ক্রিয় হতে তাই এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ।আর এজন্য বন্ধন গঠন করতে হয় ।যেহেতু নিষ্ক্রিয় গ্যাসসমূহের কক্ষপথ পূর্ণ তাই এদের ইলেকট্রন আদান প্রদানের প্রয়োজন নেই আর সেজন্য এদের যোজনী শূন্য ।আশা করি উত্তরটা পেয়েছেন ।
আমরা জানি, মৌল তার অষ্টক পুরণ করতে যতটি ইলেকট্রন গ্রহন বা বর্জন করে তাই যোজনী বা যোজ্যতা । নিষ্ক্রিয় মৌল সমুহের যোজনি শুন্য হওয়ার কারণ হল এসব মৌল বা গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সময় এদের শেষ শক্তিস্তর বা কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে । যাতে করে তাদের ইলেকট্রন গ্রহন বা ত্যাগের ক্ষমতা থাকেনা । তাই এর যোজনী শুন্য হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy