1 Answers
ভিন্ন ভিন্ন আপেক্ষিক গুরুত্ব এর কারনে, সাধারন পানির আপেক্ষিক গুরুত্ব ১.০০ এবং তেলের টা এর থেকে কম, তাই মেশার পরিবর্তে ভাসে। শুধু তেল নয়, আপেক্ষিক গুরুত্ব ভিন্ন হলে পানি ও পানির সাথে মিশে না, যেমন দুই নদী বা সমুদ্রের মোহনা ।
পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। পানি একটি পোলার অণু। পোলার অণু মানে যার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে নেগেটিভ চার্জ থাকে।
পানি অণু তৈরি হয় দু’টি হাইড্রোজেন মৌল ও একটি অক্সিজেন মৌলের সমন্বয়ে। হাইড্রোজেন মৌল ও অক্সিজেন মৌল অণুর দুই প্রান্তে থাকে। অক্সিজেন মৌল যেদিকে থাকে সেদিকেই মূলত অণুর নেগেটিভ চার্জ থাকে এবং হাইড্রোজেন মৌলের দিকে থাকে পজিটিভ চার্জ। এ ধরনের অণুকে পোলার অণু বলা হয়। যেকোনো পোলার অণুর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো শুধু অন্য কোনো পোলার অণুর সঙ্গেই মেশে, পোলার নয়- এমন অণুর সঙ্গে মেশে না।
তেল কিন্তু পোলার অণু নয়। সেজন্যই তেল আর পানি কখনো মেশে না।
তেল আর পানি মেশানোর চেষ্টা করলে আরও একটা জিনিস খেয়াল করবেনা। তেল সবসময়ই পানিতে ভেসে থাকবে। এর কারণ হচ্ছে তেলের ঘনত্ব পানির চেয়ে কম। আর ঘনত্ব কম হওয়ার কারণেই তেল পানিতে ভেসে থাকে। পানির অণুকণা তেলের অণুকণা অপেক্ষা অনেক ছোট। আর তেলের অণুর তলীয় টান বেশি। এসব কারণে তেলের সাথে পানি মিশতে পারে না।
এই বিশেষ রসায়নটি বাংলা ভাষার প্রচলিত প্রবাদও বটে। ‘তেলে জলে মেশে না’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy