1 Answers
যদি অজু করার সময় এমন করতে চান, তাহলে আগে তিন বার পানি নিয়ে কুলি করতে হবে। এরপর নাকে পানি দিতে হবে। একসাথে দেওয়া যাবে না। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) হুমরান ইবনু আবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ)-কে অজু করতে দেখেছি। তিনি তিনবার হাতে পানি ঢেলে হাত ধৌত করেন। এরপর গড়গড়া করে কুলি করেন এবং নাকে পানি দিয়ে পরিষ্কার করেন, তিনবার মুখমন্ডল ধৌত করেন এবং কনুই পর্যন্ত তিনবার ডান হাত ধৌত করেন। অনুরূপভাবে বাম হাতেও। এরপরে মাথা মাসেহ করেন এবং ডান পা তিনবার ধৌত করেন। অনুরূপভাবে বাম পাও। এভাবে অজু শেষ করে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ উযূ অজু করতে দেখেছি এবং বলতে শুনেছি, যে ব্যাক্তি আমার এ অজুর ন্যায় অজু করবে এবং তারপরে একাগ্রতার সাথে দু’রাকআত সালাত আদায় করবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সূনান নাসাঈ। হাদিস নম্বরঃ ৮৪ হাদিসের মানঃ সহিহ।